দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় তালা রিপোর্টার্স ক্লাবের নিন্দা
তালা প্রতিনিধি: খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তালা রিপোর্টার্স ক্লাব। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে গণমাধ্যম কার্যালয় ও সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ মজুমদার, সিনিয়র সদস্য মীর জাকির হোসেন, ইন্দ্রজীৎ দাস বাপ্পী, বি এম জুলফিকার রায়হান, মারুফ উল ইসলাম, গোলাম মোস্তফা, এস আর আওয়াল, মিজানুর রহমান, বাবলুর রহমান, বায়েজীত হোসেন, শাহিনুর রহমান, সাইদ সম্রাট, তাপস ঘোষ, আবু জাফর, এহসানুল হক, লিটন পারভেজ, দেলোয়ার হোসেন, গোলাম রাব্বানী, শেখ সিদ্দিক, রিপন হুসেইন, বাহারুল ইসলাম, রেশমা খাতুন ও শেখ বাবলুর রহমান।







