শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গরু পাচার রোধে নজরদারি বৃদ্ধি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গরু পাচার রোধে নজরদারি বৃদ্ধি

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১৪৯ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নজরদারির অংশ হিসেবে অতিরিক্ত টহল ও চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজরদারি এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে তাদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব জানান,
বিজিবি জানায়, দীর্ঘ সীমান্ত এলাকা নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা বিজিবি’র একার পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা অত্যান্ত জরুরী। বিজিবি আরো জানায়, সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতার অভাবে অনেক সময় বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল দেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তা আটক হয়।

বিজিবি জানায়, পার্শ্ববর্তী দেশে গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে সীমান্তে পুশইন প্রতিরোধে নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারীসহ টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব জানান, বিজিবি মহাপরিচালক মহোদয়ের ভিশন- ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’। বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আইন শৃঙ্খলা রক্ষাসহ চলমান ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ। তিনি এলক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

Ads small one

কোকো স্মৃতি ফুটবলে সুন্দরবন সবুজ সংঘের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
কোকো স্মৃতি ফুটবলে সুন্দরবন সবুজ সংঘের জয়

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমির আয়োজনে ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় কলবাড়ি জলিল মোড় সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে সুন্দরবন ফুটবল সবুজ সংঘ ২-১ গোলে কৃষ্ণনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে জয় তুলে নেয়। রোমাঞ্চকর এই খেলা দেখতে বিকেল থেকেই মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় কমিটির মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক মো. শাহজাহান রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ মনিরুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জি এম রুস্তম আলী উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা, মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রাখা এবং স্থানীয় ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

 

মণিরামপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
মণিরামপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় মণিরামপুর বাজারের রাজিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত উপজেলা সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে আলহাজ ইবাদুল ইসলাম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। এ সময় জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটিতে আলহাজ ইবাদুল ইসলাম মনুকে সভাপতি, মাস্টার জয়নাল আবেদীন টিপুকে সিনিয়র সহসভাপতি, মাওলানা আক্তারুজ্জামানকে সহসভাপতি, মাওলানা ইমদাদুল হককে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুস সালামকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভাপতির শ্বশুরের মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
সভাপতির শ্বশুরের মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. জিয়াউল হকের শ্বশুর মফজুল হোসেন (৭৬) ৪ সেপ্টেম্বর ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার জুম্মা নামাজ শেষে জানাজা নামাজ আদায় করে সাতক্ষীরা সদরের মুকুন্দপুর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

 

৫ সেপ্টেম্বর বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়কারী মো. আরিফুজ্জামান আপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান পিপিএম, সংগঠনের মহাসচিব মো. রবিউল ইসলাম সোহেল, সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ চিকিৎসক মো. আবুল কালাম বাবলা, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, আইনজীবী আবুল কালাম আজাদ, তারেকুজ্জামান খান, মো. কামরুজ্জামান বুলু, মো. আব্দুল মালেক গাজী, আইনজীবী মুহাম্মাদ মনিরুদ্দীন, উম্মে রোকাইয়া খানম ডেইজী, সিনিয়র সহসভাপতি মো. শামসুজ্জোহা, সহসভাপতি মো. মুছা করিম, মাওলানা আলহাজ মিজানুর রহমান, অতুল কুমার ঘোষ, মো. ফরিদ উদ্দীন মাসউদ, আইনজীবী এস এম বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, শেখ নুরুল আফসার সেলিম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, নাজমুল শাহাদাৎ জাকির, মো. রুহুল আমিন ময়না, অর্থ সম্পাদক মো. নূরুল হুদা ফুল, দপ্তর সম্পাদক আসিফুল আলম আসিফ, প্রচার সম্পাদক মো. সাহারাফ হোসেন সৌরভসহ জেলা শাখার সকল সদস্য শোক প্রকাশ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি