বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

সংসদীয় আসন ১০৪, খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

 

স্বাগত বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শচীন্দ্রনাথ বিশ্বাস, জেলা জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবং গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং (কাব স্কাউটিং) প্রতিযোগিতা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা প্রতিযোগিতা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

 

 

Ads small one

তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

তালা প্রতিনিধি: তালা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাহমুদুল হক। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তালা প্রেসক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় ডা. মাহমুদুল হক বলেন, “জামায়াতে ইসলামীতে কেউ নিজে পদ বা প্রার্থী হতে চায় না, সংগঠন দায়িত্ব দিলে তখন নির্বাচন করতে হয়। দল দায়িত্ব দিলে এবং নির্বাচিত হলে তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন তালা পানি কমিটির মীর জিল্লুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু। মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর পক্ষ থেকে আম উপহার দেওয়া হয়।

 

 

 

তালায় জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি মোকাবিলায় সেমিনার, বৃক্ষ চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
তালায় জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি মোকাবিলায় সেমিনার, বৃক্ষ চারা বিতরণ

 

তালা প্রতিনিধি: দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং কমিউনিটি পর্যায়ে অভিযোজন ও ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে তালা সদরের একটি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। কারিতাস খুলনা অঞ্চলের বাস্তবায়নাধীন আইডিপিডিসি প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।
কারিতাসের তালা উপজেলা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ জান্নাতুল আফরোজ স্বর্ণা। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন ও তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সিডিএ লিটন সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত নেতা দিলিপ দাশ, ওয়ার্ল্ড কর্নার্স বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক রনজিৎ দাশ, কারিতাসের কমলেশ মিস্ত্রি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত এলাকার কমিউনিটি প্রতিনিধি পূর্ণিমা সরকার, পার্বতী দাশ, সাবিত্রী দাশ, স্বর্ণালী দাশ ও শান্তা রায় প্রমুখ।

রামিসার খুনিদের দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
রামিসার খুনিদের দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকার কোনও অন্যায়কারীকেই ছাড় দেবে না।

বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১০টায় রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে রাত সাড়ে ৮টার পর থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। এসময় তারা খুনিদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীকালে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।

উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।