শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ খবর জানা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে তাদের সর্বশেষ আলোচনার প্রস্তাবের খসড়াটি হস্তান্তর করেছে।

এর আগে, তেহরানের পক্ষ থেকে একটি অ-পারমাণবিক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, যা যুদ্ধ অবসানের পথ দেখাতে পারত। ওই প্রস্তাবে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা বলা হয়। তবে ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।

Ads small one

সাতক্ষীরায় মে দিবসে ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় মে দিবসে ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি

সংবাদদাতা: মহান মে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৮টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা টাইলস দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তপু, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আলম, রফিকুল ইসলাম মন্টু, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহর আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, এতদিনের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মজুরি নিয়ে তালবাহানা করা হয়। তবে বর্তমান সরকার শ্রমিকের মজুরি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়নি। কিন্তু বর্তমান সরকার শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর।

 

 

 

 

পাটকেলঘাটায় দুটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, একটিকে সতর্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
পাটকেলঘাটায় দুটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, একটিকে সতর্ক

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা বাজারে জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মামুন হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাটকেলঘাটা বাজারের বহুল আলোচিত লোকনাথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং পাটকেলঘাটা নার্সিং হোমে প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত জনবল (ডাক্তার/নার্স) ও সরঞ্জামাদির ঘাটতি পাওয়ায় প্রতিষ্ঠান দু’টি বন্ধ ঘোষণা করা হয়। গতকাল দুপুরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নিয়েছে বলে সূত্রে জানা গেছে।

এছাড়া বল খেলার মাঠ সংলগ পপুলার ডায়াগনস্টিক ক্লিনিককে কাগজপত্র হালনাগাদের জন্য ১ (এক) মাস সময় প্রদান করা হয়। এই ক্লিনিককে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক মাসের জন্য সময় দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।

 

 

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকা আটক

শ্যামনগর প্রতিনিধি: ইজারা না থাকার পরও অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের দায়ে একটি নৌকাকে অর্থদন্ড দিয়ে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে পরিচালত মোবাইল কোর্টে নৌযান মালিক ওয়েজ কুরুনিকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

 

এসময় পরবর্তীতে অবৈধভাবে ভাঙনকবলিত এসব এলাকা থেকে পুনরায় বালু উত্তোলন না করার অঙ্গীকার দিয়ে তিনি রেহাই পান। আশাশুনি উপজেলার ওয়েজকুরুনি খোলপেটুয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত।

এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন জানান বর্তমানে সাতক্ষীরায় কোন বালুমহাল নেই। নুতন করে ১৪৩৩ সালের জন্য কেউ জেলা প্রশাসকের দপ্তর থেকে বালুমহাল ইজারাপ্রাপ্ত হলেই কেবল বালু উত্তালনের সুযোগ পাবে।

 

যেকারনে ইজারা না থাকার পরও অবৈধভাবে বালু উত্তোলনের কারনে একজন নৌযান মালিককে দুর্গাবাটি এলাকা হতে আটকের পর ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।