পাটকেলঘাটায় পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক তালা কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিজয় নবমীতে পাটকেলঘাটার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেছেন। পাটকেলঘাটার কালীবাড়ি দুর্গা মন্দির পরিদর্শনকালে পূজা কমিটির সভাপতি চিত্র মজুমদারের সভাপতিত্বে বক্তৃতায় তিনি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার।
হাবিব আরো বলেন, হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ বসবাস করার মাধ্যমে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কোন ধর্মকে লাঞ্ছিত অপমানিত করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তার বক্তৃতা আরো বলেছেন, সরকারের প্রশাসন অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরিবেশে তাদের দায়িত্ব পালন করে চলেছে। আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। তিনি আরো বলেছেন, সরকার সকল ধর্মের মানুষকে সম্মান দিয়েছে।
এসময় তার সঙ্গে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মিনাল কান্তি রায়, পূজা কমিটির উপদেষ্টা পুলক কুমার পাল, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা ডাক্তার মামুনুর রহমান খান, বিএনপি নেতা আব্দুল আলী, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন, তালা উপজেলা বিএনপি যুবুদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।









