পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ি বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের বরাদ্ধ হতে সনাতন ধর্মালম্বী দুস্থ, দরিদ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১৯ অক্টোবর সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ, দরিদ ও অসহায় মানুষদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, আবাদুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, সুরজ্ঞন চক্রবর্তী প্রমুখ।
উপজেলার ১৫১টি দূর্গাপূজা মন্দিরের দুস্থ, দরিদ্র ও অসহায় নারীদের ১৫১টি শাড়ি প্রদান করা হয়েছে। শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ বিভিন্ন মন্দিরের নারী সদস্যবৃন্দ।









