শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

পেশায় করপোরেট, নেশায় ফিল্মমেকার, মুক্তি পেল তাদের স্বল্পদৈর্ঘ্য ১০ চলচ্চিত্র

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
পেশায় করপোরেট, নেশায় ফিল্মমেকার, মুক্তি পেল তাদের স্বল্পদৈর্ঘ্য ১০ চলচ্চিত্র

একদল তরুণ নির্মাতার উদ্যোগে গড়ে ওঠা ইউটিউব প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্স (এফএনএফ)-এ একসাথে মুক্তি পেয়েছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

কর্পোরেট চাকরির ব্যস্ততার মাঝেও সিনেমা বানানোর স্বপ্নকে ধরে রেখে এই প্ল্যাটফর্ম গড়ে তোলেন একদল তরুণ নির্মাতা। স্বল্প বাজেট ও সীমিত পরিসরে নির্মিত এসব চলচ্চিত্র গত বছর ৩০ মে এক বিশেষ প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল, যা দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছিল।

সেই সাফল্যের এক বছর পূর্তিতে এবার চলচ্চিত্রগুলো ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। গত ২৭ মে ফেসবুক পোস্টের মাধ্যমে এফএনএফ জানায়, তাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো অনলাইনে প্রকাশ করা হবে।

বর্তমানে এফএনএফ-এর ইউটিউব চ্যানেলে একসাথে দেখা যাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভিন্ন ভিন্ন ঘরানার এই সিনেমাগুলো হলো— ‘হুদাই মিস’ (জাহিদুল হক অপু), ‘হামাংকুলাস’ (ইবনে নূর রাকিব), ‘সোলমেট’ (আদেল ইমাম অনুপ), ‘চা চাই’ (শেখ কোরাশানী), ‘তেলাপোকা’ (আল-আমিন হাসান নির্ঝর), ‘লোক’ (মাহমুদা সুলতানা রীমা), ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’ (কনক খন্দকার), ‘ফর সেল’ (ফজলে রাব্বি), ‘অন দ্যা কন্ট্রারি’ (ইমতিয়াজ হোসেন) এবং ‘ইশপাইট’ (আবীর ফেরদৌস মুখর)।

এফএনএফ-এর পক্ষ থেকে জাহিদুল হক অপু জানান, তাদের প্ল্যাটফর্মে প্রায় ২০ জন সদস্য কাজ করছেন। এর মধ্যে ১০ জন নির্মাণে যুক্ত ছিলেন এবং বাকিরা ক্যামেরার সামনে ও পেছনে কাজ করেছেন। এটি তাদের প্রথম সিজন, এবং দ্বিতীয় সিজনে নতুন নির্মাতাদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এফএনএফ-এর আরেক সদস্য শেখ কোরাশানী বলেন, তাদের লক্ষ্য ছিল স্বল্প বাজেটে সিনেমা নির্মাণ করা, যা প্রথম সিজনে তারা সফলভাবে করতে পেরেছেন। ভবিষ্যতে আরও প্রফেশনাল কাজ করার পরিকল্পনা রয়েছে।

এফএনএফ জানায়, ইউটিউবে মুক্তিপ্রাপ্ত এসব সিনেমা একে অপরের মতো নয়। এখানে রয়েছে ভিন্ন ভিন্ন ঘরানার পরীক্ষামূলক গল্প। এর মধ্যে ‘লোক’ সিনেমাটি লোকজ হরর ঘরানার, যা ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ‘সোলমেট’ নির্মিত হয়েছে একটি জুতার দৃষ্টিকোণ থেকে।

এছাড়া ‘হুদাই মিস’ সিনেমায় দেখা যায় এক কর্পোরেট চাকরিজীবী ও জ্বিনের অদ্ভুত গল্প। রোমান্টিক ধারার গল্প রয়েছে ‘ইশপাইট’-এ। অভিনেতা রিজভী রিজু অভিনয় করেছেন ‘ফর সেল’-এ, আর গীতিকার ও কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি অভিনয় করেছেন ‘অন দ্যা কন্ট্রারি’ সিনেমায়।

নির্মাতাদের আশা, এই উদ্যোগ নতুন নির্মাতাদের স্বল্প পরিসরেও গল্প বলার সাহস জোগাবে। ‘সিজন ওয়ান’ নাম থেকেই স্পষ্ট, এটি একটি শুরু মাত্র। খুব শিগগিরই আসতে পারে দ্বিতীয় সিজনের ঘোষণা।

Ads small one

নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি: অনিন্দ্য ইসলাম অমিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি: অনিন্দ্য ইসলাম অমিত

যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসহ সরকারের উন্নয়ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক আজ (শুক্রবার) বিকালে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের নদীয়ার মোড় বর্মনপাড়ায় অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের অস্বচ্ছল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করেছে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ভাতার আওতায় আনার কার্যক্রমও শুরু হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খালকাটা কর্মসূচি বর্তমান সরকার পুনরায় চালু করেছে।

তিনি আরও বলেন, নির্বিচারে বনভূমি উজাড়ের ফলে দেশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন সৃষ্টির উদ্যোগ নিয়েছে। বিএনপি মনে করে, নির্বাচনী ইশতেহার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল নয়; এটি জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। তাই ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং তা পালনে আমরা বাধ্য।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। তথ্যবিবরণী

মাদক-সচেতনতায় মণিরামপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রথম রাউন্ডে জয় শ্যামকুড়, ঢাকুরিয়া, সদর ও দুর্বাডাঙ্গার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
মাদক-সচেতনতায় মণিরামপুরে কাবাডি চ্যাম্পিয়নশিপ  প্রথম রাউন্ডে জয় শ্যামকুড়, ঢাকুরিয়া, সদর ও দুর্বাডাঙ্গার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে যশোরের মণিরামপুরে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার আটটি ইউনিয়নের দল অংশ নিয়েছে।

উদ্বোধনের পর প্রথম রাউন্ডের খেলায় শ্যামকুড়, ঢাকুরিয়া, মণিরামপুর সদর ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন জয় পেয়েছে। বিজয়ী চার দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে। পরাজিত হয়ে বিদায় নিয়েছে নেহালপুর, চালুয়াহাটি, ঝাঁপা ও খেদাপাড়া ইউনিয়ন।

আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এ আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে মণিরামপুর থানার এসআই মানিক, এসআই রেজাউল, এসআই ইউসুফ, এসআই ওবায়দুল, এসআই মিলন, পিএসআই হাবিব, এএসআই রুহুল কুদ্দুস, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক বিএম সাব্বির হাসানসহ পুলিশ সদস্য, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভোজগাতীতে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে রাস্তা সংস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
ভোজগাতীতে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে রাস্তা সংস্কার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাথালিয়া সরদারপাড়ায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কারকাজ শুরু হয়। এ সময় বালু ও ইটের ব্যবস্থা করে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি নিজেও সংস্কারকাজে অংশ নেন।

প্রায় ১৫ জনের সম্মিলিত প্রচেষ্টায় জুমার আজানের আগেই সংস্কারকাজ শেষ হয়। এতে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

মো. শামীম হোসেন বলেন, “এলাকাবাসী বিষয়টি জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকালে এখানে বালু ও ইটের ব্যবস্থা করা হয়েছে।এবং  এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তাটির সংস্কারকাজ করেছি। আশা করছি,দীর্ঘদিনের জনদুর্ভোগের রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা সাধ্যমতো ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা পেলে আমৃত্যু মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ