পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচনে গফুর সভাপতি ও গণেশ সম্পাদক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের (রেজি: নং ১৯৪৭) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পৌরসভা চত্বরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০৬ জন ভোটারের মধ্যে ১০৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আব্দুল গফুর (চেয়ার প্রতীক) ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কালাম (ছাতা প্রতীক) পেয়েছেন ৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী গণেশ চন্দ্র দাস (হরিণ প্রতীক) ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী মাহবুব রহমান (আনারস প্রতীক) পান ৪১ ভোট।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ইদ্রিস আলী বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক পদে তরুণ ম-ল, সাংগঠনিক সম্পাদক পদে মানিক হেলা, কোষাধ্যক্ষ পদে জনি হেলা এবং দপ্তর সম্পাদক পদে বিষু কুমার নির্বাচিত হয়েছেন। মহিলা কার্যকরী সদস্য পদে কুলসুম খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার শেখ শফিক উদ-দ্দৌলা সাগর ফলাফল ঘোষণা করেন।








