শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রসঙ্গ: ১৫ মাস ধরে অন্ধকারে প্রাথমিক বিদ্যালয়, দায় কার?

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
প্রসঙ্গ: ১৫ মাস ধরে অন্ধকারে প্রাথমিক বিদ্যালয়, দায় কার?

সম্পাদকীয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চেড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ দীর্ঘ ১৫ মাস ধরে বন্ধ রয়েছেÑএই খবরটি শুধু দুঃখজনকই নয়, বরং সরকারি একটি সেবা খাতের সমন্বয়হীনতা ও উদাসীনতার এক চরম বহিঃপ্রকাশ। ২০২৫ সালের মার্চ মাসে বিদ্যালয়ের ট্রান্সফরমারটি চুরি হওয়ার পর থেকে পুরো প্রতিষ্ঠানটি বিদ্যুৎহীন। এর ফলে চলমান তীব্র গরমে শতাধিক কোমলমতি শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ফ্যান ছাড়া, প্রচ- হাঁসফাঁস করা পরিস্থিতিতে পাঠগ্রহণ করতে হচ্ছে। একটি স্বাধীন ও উন্নয়নশীল দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা কেন এমন অমানবিক পরিস্থিতির মুখোমুখি হবে, সেই প্রশ্ন এড়ানো অসম্ভব।

বিদ্যালয় সূত্র এবং সংবাদে প্রকাশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য প্রায় ৬৭ হাজার টাকা দাবি করেছে। কিন্তু একটি প্রান্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এখানে একটি মৌলিক প্রশ্ন দেখা দেয়Ñসরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও চুরির ক্ষতিপূরণের দায় কেন একটি প্রাথমিক বিদ্যালয় কিংবা ওই এলাকার দরিদ্র শিক্ষার্থীদের ওপর বর্তাবে? ট্রান্সফরমারটি ছিল রাষ্ট্রীয় সম্পদ, সেটি চুরি যাওয়ার পর সরকারি তহবিল বা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের বিশেষ কোটা থেকে কেন তা প্রতিস্থাপন করা হলো না, তা বোধগম্য নয়।

গ্রীষ্মের প্রচ- দাবদাহে যেখানে প্রাপ্তবয়স্ক মানুষেরাই ঘরে-বাইরে টিকতে পারছেন না, সেখানে ছোট্ট শিশুরা বিদ্যুৎহীন বদ্ধ শ্রেণিকক্ষে দিনের পর দিন কীভাবে ক্লাস করছে, তা ভাবলেই শিউরে উঠতে হয়। গরমে শিশুরা ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারছে না, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এই পরিস্থিতি চলতে থাকলে কোমলমতি শিক্ষার্থীদের একাংশ বিদ্যালয়বিমুখ হয়ে পড়তে পারে, যা আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা।
ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর জন্য জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করে পত্র পাঠানো হয়েছে। আমলাতান্ত্রিক এই চিঠ চালাচালির মাঝেই পেরিয়ে গেছে ১৫টি মাস। আমরা মনে করি, শিক্ষা ও জনস্বার্থের মতো সংবেদনশীল বিষয়ে এমন দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বরাদ্দ বা প্রশাসনিক নির্দেশনা পেলে তারা ব্যবস্থা নেবে। আমরা জেলা প্রশাসক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই, এই আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটিয়ে অতি দ্রুত বিশেষ বরাদ্দের মাধ্যমে চেড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ট্রান্সফরমার স্থাপনের ব্যবস্থা করুন। সরকারি নিয়মকানুন বা অর্থের টানাটানির অজুহাতে শিশুদের শিক্ষা জীবন ও স্বাস্থ্যকে এভাবে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া যায় না। অনতিবিলম্বে চেড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতের আলো ফিরুকÑএটাই আমাদের প্রত্যাশা।

 

 

 

 

Ads small one

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আকস্মিক এ মিছিলটি অনুষ্ঠিত হতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, আওয়ামী লীগৈর নিষেধাজ্ঞা মানি না মানবো না, ছাত্রলীগের নিষেধাজ্ঞা মানি না মানবো না” সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের স্থানটি সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
স্থানীয় বিভিন্ন নিউজ পোটাল ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, “শিশু হত্যা, খুন, ধর্ষণ, তেল-গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও শিক্ষার অধিকার হরণের দায়ে সরকারের পদত্যাগ করতে হবে” স্লোগান লেখা ব্যানার হাতে মছিলটি সড়কের কিছু অংশ অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। মিছিলটি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বলে এসব নিউজ পোটালের খবরে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
“মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে” এডুকেশনাল এক্সিলেন্স সাপোের্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের এমপি, মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নূরুল আফসার মুর্তাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম মুকুল। অন্যদের মধ্যে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমান, শিক্ষক মুস্তাহিদুর রহমানসহ উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১২টি বিদ্যালয়ের “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপনকৃত মেলার স্টল ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। মেলায় প্রথম স্থান অধিকার করে, সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষাশিবির

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদরের ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মো. শাহিনুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শহীদুল ইসলাম মুকুল।
এছাড়াও বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন,জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা উসমান গনি, সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলী আহসান আল মুজাহিদ প্রমুখ।