শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়

 

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্যানুযায়ী, রাজধানীর বাতাসের মানে চরম অবনতি ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ১৭৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বজুড়ে দূষিত বাতাসের প্রধান শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। পরিবেশ পর্যবেক্ষণকারী সংস্থাটি ঢাকার এই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে।

আইকিউএয়ারের সর্বসাম্প্রতিক তালিকায় দেখা যায়, ১৭৭ স্কোর নিয়ে বৈশ্বিক তালিকার শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সমান ১৭৬ স্কোর নিয়ে সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

অপরদিকে ঢাকার ঠিক পেছনে ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের রাজধানী দিল্লি এবং ১৬১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে আরেক ভারতীয় মহানগরী কলকাতা।

তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ফিলিপাইনের ম্যানিলা (১৪২), মালয়েশিয়ার কুয়ালালামপুর (১৩৭), ভারতের মুম্বাই (১৩৬), মায়ানমারের ইয়াঙ্গুন (১২৫) এবং মঙ্গোলিয়ার উলানবাটার (১০৭)।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সাধারণ নগরবাসীর জন্য তা ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। এমন পরিস্থিতিতে সংবেদনশীল ব্যক্তি, বিশেষ করে শিশু, বয়োবৃদ্ধ ও অ্যাজমা আক্রান্তদের দীর্ঘসময় ঘরের বাইরে অবস্থান না করা এবং জরুরি প্রয়োজনে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Ads small one

কেশবপুর জামায়াত ছেড়ে আব্দুল আজিজের বিএনপিতে যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
কেশবপুর জামায়াত ছেড়ে আব্দুল আজিজের বিএনপিতে যোগদান

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাইতুল মাল সম্পাদক ও মাদ্রাসা ইউনিটের সভাপতি মাওলানা আব্দুল আজিজ শরিফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিতে) যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাগরিবের নামাজের পর সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

কলারোয়ায় পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
কলারোয়ায় পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ, আহত ৫

সংবাদদাতা: কলারোয়ায় পূর্ববিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে আনন্দ জুয়েলার্সের সামনে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী মহাসিন আলী জানান, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুড়াল ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। তার চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই শাহিনুর রহমান, চাচাতো ভাই আশরাফ আলী, বোনাই তৌহিদুল ইসলাম ও ভাগ্নে অলিউল্লাহও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মহাসিন আলীর অভিযোগ, হামলার একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। এ সময় তার একটি মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়, এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত পাঁচজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মহাসিন আলী কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আটজনের নাম উল্লেখ করে আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তির কথা বলা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

 

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়- এই প্রতিপাদ্যে শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টায় খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব, উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা সঞ্জয় মন্ডল, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির মোঃ গোলাম আযমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।