বিডিএফ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ইসলামী সমাজকল্যাণ পরিষদের সংবর্ধনা
বিডিএফ (ব্রহ্মরাজপুর-ধুলিহর-ফিংড়ী) প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রহ্মরাজপুর, ধুলিহর ইসলামী সমাজকল্যাণ পরিষদ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতারা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ক্যাশিয়ার ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ধুলিহর আবুবকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, শামীম সানা, মোকলেছুর রহমান, আবু দাউদ, মাওলানা মহিব্বুল্লাহ, ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি জি. এম. আমিনুল হক, সহসভাপতি এম. এম. জয়নাল, সাধারণ সম্পাদক আরশাদ আলী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক শরিফুল আলম রানা, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক সুজন ঘোষ এবং কার্যনির্বাহী সদস্য এস. এম. ইসমাইল হোসেন ও আবু সাঈদ। শুভেচ্ছা বিনিময়কালে শেখ আব্দুল ওয়াদুদ বলেন, সমাজের উন্নয়নমূলক কর্মকা- ও অসহায় মানুষের নানা সমস্যা তুলে ধরতে বি.ডি.এফ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনকল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি



