সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বুধহাটা কেজি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
বুধহাটা কেজি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আলামিন হোসেন ছট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, আলহাজ কবির আহম্মেদ ঢালী, আলহাজ কামরুল ইসলাম, আকরামুজ্জামান খান, জিএম আমিনুর রশিদ ও সিরাজুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত উম্মে হাবিবা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ইসমিকা আফরিন রুকুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

 

Ads small one

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার মালামালসহ একজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় নয় লক্ষ টাকার মালামালসহ একজন আটক

পত্রদূত রিপোর্ট: রবিবার ও সোমবার (১৯ ও ২০ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঘোনা, মাদরা, ভোমরা, কাকডাঙ্গা, বৈকারী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, উইনকোরেক্স সিরাপ, ইস্কফ সিরাপ ও গাঁজা আটক করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ঘোনা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানাধীন দাঁতভাঙ্গা হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার রাজপুর ও উত্তর ভাদিয়ালী হতে ৮৮ হাজার টাকার ১৯৯ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ ও ২১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করে।

 

ভোমরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার কানপাড়া হতে ৪ হাজার ৪০০ টাকার ১১ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ আটক করে। বৈকারী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার গরির মাঠ হতে ২২ হাজার টাকার ৫৫ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর পৃথক দুইটি আভিযানে সাতক্ষীরা সদর থানার হঠাৎগঞ্জ ও চায়নার মোড় হতে ৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

কাকডাঙ্গা বিওপি আভিযানে কলারোয়া থানার গেরাখালি হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও উক্ত বিওপির পৃথক অভিযানে কাকডাংগা মোড় হতে কলারোয়ার হঠাৎগঞ্জ বাকসা নিকারীপাড়ার মৃত মনসুর আলী বিশ্বাসের ছেলে মোঃ আল আমিন বিশ্বাস (৩১) কে ৩ হাজার ৬০৩ টাকা ৫০ পয়সার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৮ লাখ ৮৮ হাজার ৩ টাকা ৫০ পয়সা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে মাদক ও ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

আর্জেন্টিনা-স্পেনের খেলা শেষে ফেরার পথে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
আর্জেন্টিনা-স্পেনের খেলা শেষে ফেরার পথে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

এমএ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক চালকসহ দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) গুরুতর আহত হন। এছাড়াও ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারি নিরব হোসেন আহত হয়েছে।

সোমবার সকালে উপজেলার রুদ্রপুর গ্রামের ‘সালামের মোড়’ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শার্শা থানার ওসি শামিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে আসছিলেন। অন্যদিকে, ইটভাটা থেকে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন টলি চালক আমিরুল। রুদ্রপুরের সালামের মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালকই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত মোটরসাইকেলের অপর আরোহী রুবেল, ট্রলি চালক ও তার সহকারিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। স্থানীয়রা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

নিহত লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। দুই ভাইবোনের মধ্যে লাল্টুই ছিলেন বড়। তার একমাত্র বোনের বিয়ে হয়েছে।

স্থানীয়রা আরো জানান, লাল্টু হোসেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তিনি বড় পর্দায় খেলা দেখে নীরবে বাড়ি ফিরে যান। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর তার পেটে ব্যথা শুরু হয়। পরে তিনি দুইবার শৌচাগারে যান। এ সময় তার স্ত্রী শৌচাগারে কাপড় পরিষ্কার করে ফিরে এসে দেখেন, লাল্টু অচেতন অবস্থায় পড়ে আছেন। এসময় সদস্যরা থাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার লালটুকে মৃত্যু ঘোষণা করেন।

প্রতিবেশী রবিউল ইসলাম জানান, লাল্টুসহ তারা একসঙ্গে খেলা দেখছিলেন। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি তাকে কান্না করতেও দেখেছি। পরে কখন যে সে বাড়ি চলে গেছে, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।

সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লাল্টুর মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর শোকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।