মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। স্থানীয়রা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

নিহত লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। দুই ভাইবোনের মধ্যে লাল্টুই ছিলেন বড়। তার একমাত্র বোনের বিয়ে হয়েছে।

স্থানীয়রা আরো জানান, লাল্টু হোসেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তিনি বড় পর্দায় খেলা দেখে নীরবে বাড়ি ফিরে যান। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর তার পেটে ব্যথা শুরু হয়। পরে তিনি দুইবার শৌচাগারে যান। এ সময় তার স্ত্রী শৌচাগারে কাপড় পরিষ্কার করে ফিরে এসে দেখেন, লাল্টু অচেতন অবস্থায় পড়ে আছেন। এসময় সদস্যরা থাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার লালটুকে মৃত্যু ঘোষণা করেন।

প্রতিবেশী রবিউল ইসলাম জানান, লাল্টুসহ তারা একসঙ্গে খেলা দেখছিলেন। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি তাকে কান্না করতেও দেখেছি। পরে কখন যে সে বাড়ি চলে গেছে, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।

সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লাল্টুর মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর শোকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ads small one

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাঁকবাসিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা’ (সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান)-র উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় কাঁকবাসিয়ায় ২০জন তরুণ ও যুবকের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলা নিয়ে আলোচনা করেন মৃত্তিকা সংস্থার ইয়ুথ সদস্য মো. আব্দুল আহাদ, আলেয়া, সুরাইয়া, আম্বিয়া, পাপিয়া, মুন্নী ও মনিরা।

পাটকেলঘাটায় ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ইয়াবাসহ আটক ১

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় ৭ পিস ইয়াবাসহ রইছ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক রইছ উদ্দিন পাটকেলঘাটার আসাদুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁকে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।

কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা ও উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম। দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মৎস্য বিভাগ জানায়।