মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ব্রাশ করার সঠিক নিয়ম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
ব্রাশ করার সঠিক নিয়ম

* ব্রাশ করার পর সঙ্গে সঙ্গে কিছু খাবেন না।
* ব্রাশ করা হয়ে গেলে কিছুক্ষণ দাঁতকে বিশ্রাম দিয়ে তারপর খাবার খাবেন।
* ব্রাশ করার সময় তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে যত্ন করে ব্রাশ করুন।

আপনার মুখের ভিতরের অংশটিকে চারটি ভাগে ভাগ করুন এরপর প্রত্যেকটি ভাগকে ৩০ সেকেন্ড করে সময় দিন। শক্ত ব্রাশের তুলনায় নরম ব্রাশ পচ্ছন্দ করুন কারণ শক্ত ব্রাশ আপনার দাঁতের এনামেল ও গামের প্রচুর ক্ষতি করতে পারে। তাই নরম আঁশ যুক্ত ব্রাশ ব্যবহার করাই ভালো। আপনার দাঁতের প্রতিটি গামলাইনকে সুন্দর করে ব্রাশ করুন একটি লাইনকেও ছেড়ে যাবেন না।

আপনি যে টুথব্রাশটি ব্যবহার করবেন সেটি যেন পরিষ্কার থাকে। ব্রাশ করার পর আপনার টুথব্রাশটি কোন কভারের মধ্যে ঢুকিয়ে রাখুন না হলে নোংরা টুথব্রাশ থেকে আপনার দাঁতে নতুন ব্যকটেরিয়া সংক্রমণ হতে পারে।

কখনো ভুলবেন না রেশমের ফেঁসোর কথা আর মাউথওয়াশ নিয়ে কোন চিন্তা করবেন না। দাঁতের ফাঁক থেকে ময়লা বার করার জন্য যে মোমের সুতো ব্যবহার করা হয়, এই পদ্ধতিটি ব্রাশ করার মতোই গুরুতপূর্ণ। মাউথওয়াশ আমাদের স্বাস প্রশ্বাসে সুগন্ধ নিয়ে এলেও আমাদের শরীরের ক্ষেত্রে কোনো পরিবর্তন করে না।

ব্রাশ করার সময় খুব বেশি দাঁতের ওপর চাপ দেবেন না।
আপনি আপনার তর্জনী ও অঙ্গুষ্ঠ ব্যবহার করতে পারেন ব্রাশ করার সময়। কখনোই এই দুটি অংশ ছাড়া বাকি হাতের অংশ ব্যবহার করবেন না । তার ফলে দাঁতের উপর অধিক চাপ পড়তে পারে।

খাওয়ার পর সঙ্গে সঙ্গে ব্রাশ করবেন না। এর ফলে আপনার দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে।

সব সময় উন্নতমানের টুথব্রাশ ব্যবহার করুন। সস্তা বা দামি এই দুটি শব্দ কখনই টুথব্রাশের গুণমান নির্ধারণ করে না, গুণমান নির্ধারণ করে – ব্রাশ এবং অবশ্যই প্রতি তিনমাস অন্তর অন্তর একবার আপনার ব্রাশ পাল্টে নেবেন।

Ads small one

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা

সংবাদদাতা: প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে সাতক্ষীরায় ‘বাংলাদেশ ডিজাস্টার অ্যালার্ট’ মোবাইল অ্যাপের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বিকেল তিনটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই অ্যাপটির মাধ্যমে ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বজ্রপাত, বন্যা ও তাপপ্রবাহসহ ১২টি মারাত্মক দুর্যোগের পূর্বাভাস সরাসরি ব্যবহারকারীর মোবাইল ফোনে পৌঁছে যাবে। এতে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তা রাফসান আহমেদ, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান ও মোস্তাফিজুর রহমান রিপন।

 

সাতক্ষীরা পৌরসভার পক্ষে অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল আলম। এছাড়াও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমনসহ বিভিন্ন যুব সংগঠনের ২৫ জন সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জাল ওয়ারেশ সনদ দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জাল ওয়ারেশ সনদ দেওয়ার অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অর্থের বিনিময়ে জাল ওয়ারেশ সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নথি ও পূর্বের রেকর্ড উপেক্ষা করে অতিরিক্ত দুই ব্যক্তির নাম সংযুক্ত করে এই সনদ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, খাজরা ইউনিয়নের রাওতাড়া গ্রামের মৃত খগেন্দ্রনাথ মন্ডলের পাঁচ ছেলে হলেন—গোবিন্দ মন্ডল, মহিন্দ্র মন্ডল, রবিন মন্ডল, রঞ্জন মন্ডল ও সুশান্ত মন্ডল। ১৯৮২ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান মোবারক আলী মোড়ল এবং পরবর্তীতে ২০১৬ ও ২০২৩ সালে সাবেক চেয়ারম্যান এসএম শাহানেওয়াজ ডালিম প্রদত্ত ওয়ারেশ সনদে এই পাঁচজনকেই বৈধ ওয়ারেশ হিসেবে উল্লেখ করা হয়।

তবে অভিযোগ উঠেছে, গত ৫ জুন বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু পূর্বের সব সরকারি রেকর্ড উপেক্ষা করে একটি নতুন ওয়ারেশ সনদ ইস্যু করেন। সেখানে মৃত খগেন্দ্রনাথ মন্ডলের পিতার নাম পরিবর্তনের পাশাপাশি অনিতা মন্ডল ও দুর্গা রানী মন্ডল নামের আরও দুই নারীর নাম অন্তর্ভুক্ত করে মোট সাতজনের নামে সনদ দেওয়া হয়।

ভুক্তভোগী রবিন মন্ডল অভিযোগ করেন, কয়েক দশক ধরে সরকারি নথিতে পাঁচজনের নাম থাকলেও মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে বর্তমান চেয়ারম্যান নতুন দুজনকে যুক্ত করেছেন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে সরকারি নথিপত্র পরিবর্তন করা হলে ভবিষ্যতে জমিজমা নিয়ে বড় ধরনের বিরোধ সৃষ্টি হতে পারে। এর আগে এই চেয়ারম্যানের বিরুদ্ধে ঈদুল ফিতরের সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাহমিনা খাতুনের লিখিত আবেদনের ভিত্তিতেই এই ওয়ারেশ সনদ দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের ঘটনা ঘটেনি।

 

নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় জ্যেষ্ঠতার ভিত্তিতে জি এম আইয়ুব আলীকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ২৩ জুন আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামনন্দ কু-ুর নেতৃত্বে পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই দায়িত্ব দেওয়া হয়।

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, নতুন ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে আরও গতি সঞ্চার হবে। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ভারপ্রাপ্ত সুপার জি এম আইয়ুব আলী পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।