শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে আজ বাংলাদেশ দলে নেই আফঈদা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
ভারতের বিপক্ষে আজ বাংলাদেশ দলে নেই আফঈদা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচের ঠিক আগমুহূর্তে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ে অফ-ফর্মের কারণে সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ডিফেন্ডার আফঈদা খন্দকারকে বেঞ্চে রেখে প্রথম একাদশ সাজিয়েছেন কোচ পিটার বাটলার।

ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি মূলত ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। তবে সমীকরণে বেশ এগিয়ে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দেওয়ায় আজ বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ সেরা হবে ভারত। অপরদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে হলে ঋতুপর্ণা-মারিয়াদের সামনে জয় ছাড়া অন্য কোনও বিকল্প খোলা নেই।

পারফরম্যান্সে ভাটার টানের কারণে কদিন আগেই জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছিলেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। তার পরিবর্তে দলের নেতৃত্ব ওঠে টানা দুটি সাফজয়ী অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দার কাঁধে। নতুন অধিনায়কের অধীনে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।

তবে মালদ্বীপের বিপক্ষে জয়ের ম্যাচেও রক্ষণের দুর্বলতা স্পষ্ট ছিল, যেখানে আফঈদার পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। সেই খেসারত হিসেবেই আজ ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একাদশ থেকে ছিটকে গেলেন তিনি। আফঈদার পাশাপাশি প্রথম একাদশে জায়গা হারিয়েছেন উমহেলা মারমাও।

আজকের লড়াইয়ে রক্ষণভাগ ও মাঝমাঠে বেশ কিছু কৌশলগত পরিবর্তন এনেছেন কোচ বাটলার। পোস্টের নিচে গ্লাভস হাতে থাকছেন মিলি। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, সুরভি আকন্দ আরফিন এবং সুরমা জান্নাতকে।

মাঝমাঠে বড় স্বস্তি হয়ে ফিরছেন তারকা ফুটবলার মনিকা চাকমা। তার সঙ্গে মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে অধিনায়ক মারিয়া মান্দা ও মোমিতা খাতুনের পায়ে। আর ভারতের ডিফেন্স ভাঙার গুরুদায়িত্ব নিয়ে আক্রমণভাগে থাকছেন আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা এবং শামসুন্নাহার জুনিয়র।

Ads small one

ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা উত্তরের নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা উত্তরের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা উত্তর শাখার (২০২৭-২০২৮ সেশন) নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা উত্তরের কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীলদের এক মতবিনিময় সভায় বিগত কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহা. তোছাদ্দেক হোসেন খোকা এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হয়েছেন মাওলানা মুবাশশীরুল ইসলাম তকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। জেলা উত্তরের সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) প্রভাষক আব্দুল জলিল।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের অধীনে নীতি ও নৈতিকতার ভিত্তিতে দ্বীনি আদর্শ প্রচার ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

নিজস্ব প্রতিনিধি: সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। ‘ইয়ুথ লিডার’ ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

শনিবার রাজধানীর বিজয়নগরের ইআরএফ অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল বিজনেস কমিউনিকেশন ফোরাম (আইবিসিএফ) ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

সুদীপ্ত দেবনাথ ২০২২ সাল থেকে শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছেন। এর আগে তিনি ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫’-এর জন্যও মনোনীত হয়েছিলেন।

অনুষ্ঠানে দেশীয় শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও মিডিয়াসহ নানা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ জনকে এই সম্মাননা দেওয়া হয়। স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও খন্দকার আরিফুর রহমান ও কো-অর্ডিনেটর সাথী আক্তার হীরাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বেতনা নদীতে শরতের আবাহনে গ্রামীণ উৎসব: ধুলিহরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
বেতনা নদীতে শরতের আবাহনে গ্রামীণ উৎসব: ধুলিহরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কাল

নিজস্ব প্রতিনিধি: শুভ্র কাশের দোলা আর নীল আকাশের ক্যানভাসে ভাদর-আশ্বিনের সন্ধিক্ষণে সাতক্ষীরার বেতনা নদী রূপ নিতে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি ও উদ্দীপনার এক অনন্য মঞ্চে। আগামীকাল ২১ সেপ্টেম্বর (সোমবার) বেলা দুইটায় সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেতনা নদীর বুকে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামীণ বাংলার লোকঐতিহ্যের প্রতীক ‘নৌকা বাইচ প্রতিযোগিতা’।

হাজীখালী গেট থেকে শুরু হয়ে সুপারীঘাটা ব্রিজ পর্যন্ত বিস্তৃত প্রায় আড়াই কিলোমিটারের প্রমত্তা পথজুড়ে ছন্দের তালে দাঁড় টানবেন মাঝিমাল্লারা। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয়টি সেরা দল অংশ নিতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম মূল আকর্ষণ হিসেবে থাকছে দেশের অন্যতম শীর্ষ খেতাবধারী দল কয়রার মহেশ্বরীপুরের শক্তিশালী টিম।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দলের জন্য ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলের জন্য ১২ হাজার টাকা এবং তৃতীয় স্থানের জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দিদারুল ইসলাম খোকা ও আবদুল্লাহ সানা।

ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই বর্ণিল লোকজ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাকদীর আহছান (রুবেল)।

শরতের নদীর কূলে জলতরঙ্গের সঙ্গে সাম্পান ও ছিপ নৌকার এই লড়াই দেখতে এবং উৎসবের আমেজ উপভোগ করতে সব সুধীজনকে ধুলিহর ইউনিয়নবাসীর পক্ষ থেকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।