মন্দ নেতা
সুশান্ত বিশ্বাস
কথায় কথায় গালি গালাজ
মন্দ লোকের কাজ
এমনি ভাবে চলছে দেখ
আজকের সমাজ।
মন্দ লোক টা মস্ত নেতা
ভন্ডামীর সাজ
ভাল কাজে মন্দ ঘটায়
নেই তো কোন লাজ।।
মন্দ নেতার নেতৃত্বে
চলে কিছু বখাটে ছেলে
তার কথায় উঠে বসে
আবার যায় জেলে।
মন্দনেতার আগে পিছু
থাকে ভন্ড বিচ্ছু চামচা
কথার ছলে কটূকথা বলে
গলায় জরিয়ে গামছা।।
মন্দ লোকের মৃদু ভাষা
সকলে কথায় যায় গলে
ছল চাতুরী মায়া জালে
অবশেষে পরে গ্যাড়াকলে।
মন্দ নেতার বাহাদুরি
ভিষন সেই ভয়ংঙ্করী
সুশ্রী নারী করে যাদু
লালসা মাতে খেতে মধু।
বিদ্যা তো নেই কানাকড়ি
অর্থে দেখায় জারিজুরি
সমাজ আসনে পাই ঠাই
সবাই বলে গুডবাই গুডবাই


