ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে সর্বোচ্চ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস পেল সাতক্ষীরার তাহিয়াত
নিজস্ব প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে সাতক্ষীরার মুখ উজ্জ্বল করেছে শিক্ষার্থী ক্যাডেট তাহিয়াত (২৪০৬)। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস অর্জন করেছে সে। তাহিয়াত সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাকির হোসেন ও শামিমা আক্তার দম্পতির কন্যা।
ছোটবেলা থেকেই মেধাবী তাহিয়াত লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিচর্চায় যুক্ত। আবৃত্তি ও সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সুনামের স্বাক্ষর রেখেছে সে। ক্যাডেট কলেজে সর্বোচ্চ নম্বর নিয়ে তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।









