সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

সম্পাদকীয়/ পাটের ফলনে নতুন আশা: উপকূলীয় কৃষি ও টেকসই সুরক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ পাটের ফলনে নতুন আশা: উপকূলীয় কৃষি ও টেকসই সুরক্ষা

সাতক্ষীরা জেলায় চলতি বর্ষা মৌসুমে পাটের বাম্পার ফলন এবং অনুকূল আবহাওয়ায় বিস্তীর্ণ জলাশয়ে ‘জাক দেওয়া’ ও আঁশ ছাড়ানোর কর্মব্যস্ততা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১১ হাজার ৬৭৫ হেক্টর জমিতে এবার প্রায় ১ লাখ ৪২ হাজার বেল পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুইশত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বড় ধরনের রোগবালাই না থাকা এবং খালের জমা পানিতে সুষম পচনের সুযোগ মেলায় চাষিরা ভালো মানের আঁশ পাওয়ার প্রত্যাশা করছেন। সোনালী আঁশের এই সুদিন গ্রামীণ মেহনতি মানুষের জীবনের অচলাবস্থা কাটানোর বড় এক উপলক্ষ।
তবে এই উজ্জ্বল সম্ভাবনার পেছনে লুকিয়ে রয়েছে এক দীর্ঘমেয়াদি ও গভীর সংকট। একদিকে সার, সেচ ও শ্রমিকের বাড়তি মজুরির কারণে এক বিঘা জমিতে উৎপাদন খরচ ২০ হাজার টাকা ছুঁয়েছে; অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা এবং ভূগর্ভস্থ লবণাক্ততার আগ্রাসনে উপকূলীয় জেলাটিতে পাটের আবাদ হুমকির মুখে পড়েছে। গত তিন বছরেই কেবল সাতক্ষীরা জেলায় পাটের আবাদি জমি কমেছে ১ হাজার ২১০ হেক্টর। তা ছাড়া আন্তর্জাতিক বাজার ও দেশীয় হাটে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে চাষিদের মধ্যে প্রতিনিয়ত যে শঙ্কা কাজ করে, তা কাটিয়ে উঠতে না পারলে চাষিরা দিন দিন ঐতিহ্যবাহী এই ফসল আবাদে আগ্রহ হারাবেন।
এই ভৌগোলিক ও জলবায়ুজনিত প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত ‘লবণসহিষ্ণু দেশি পাট-৮’ এক যুগান্তকারী উদ্ভাবন হতে পারে। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রচারণার অভাবে এই নতুন ও সহনশীল জাত উপকূলের সাধারণ চাষিদের দোরগোড়ায় পৌঁছায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে কেবল প্রথাগত পরামর্শের মধ্যে সীমাবদ্ধ না থেকে, লবণসহিষ্ণু জাতের পর্যাপ্ত বীজ সরবরাহ, সরকারিভাবে ন্যায্যমূল্য নির্ধারণ ও বাজারজাতকরণে সরাসরি তদারকি নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে উপকূলীয় শস্যনিবিড়তা বৃদ্ধি এবং কৃষকদের ঘামের যথাযথ মূল্য নিশ্চিত করা সম্ভব হলেই সাতক্ষীরার মাটিতে সোনালী আঁশের এই জয়যাত্রা দীর্ঘস্থায়ী রূপ পাবে।

Ads small one

সাতক্ষীরায় ১৬ আগস্ট শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ১৬ আগস্ট শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের এই সময়সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ প্রতিদিন বেলা সাড়ে তিনটায় শুরু হবে।
খেলার সূচি: ১৬ আগস্ট (প্রথম ম্যাচ): শ্যামনগর উপজেলা বনাম কলারোয়া উপজেলা। ১৭ আগস্ট (দ্বিতীয় ম্যাচ): সাতক্ষীরা পৌরসভা বনাম কালিগঞ্জ উপজেলা। ১৮ আগস্ট (তৃতীয় ম্যাচ): সাতক্ষীরা সদর বনাম তালা উপজেলা। ১৯ আগস্ট (চতুর্থ ম্যাচ): দেবহাটা উপজেলা বনাম আশাশুনি উপজেলা।
সেমিফাইনাল ও ফাইনাল: ২১ আগস্ট (প্রথম সেমিফাইনাল): দ্বিতীয় ম্যাচের বিজয়ী বনাম তৃতীয় ম্যাচের বিজয়ী। ২২ আগস্ট (দ্বিতীয় সেমিফাইনাল): প্রথম ম্যাচের বিজয়ী বনাম চতুর্থ ম্যাচের বিজয়ী। ২৪ আগস্ট: ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনালের বিজয়ী দল। ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

খুলনায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ
খুলনায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা, পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি খুলনায় সম্পন্ন হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কনসোর্টিয়াম ‘এক্স৪ইমপ্যাক্ট’ কর্মসূচির আওতায় খুলনার আভা সেন্টারে সোমবার এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। জুলাই ও আগস্ট মাসজুড়ে আটটি ব্যাচে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা মিলিয়ে মোট ৩০৬ জন অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগম। এতে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.আই. ডিপাক এলমার, ওয়াটারএইড বাংলাদেশের টিম লিডার সাইফমনজুর-আল-ইসলাম এবং রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে সুপেয় পানি, স্যানিটেশন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। প্রেসবিজ্ঞপ্তি

কলারোয়ায় জমি বিরোধে দুই শিক্ষকসহ আহত ৩, যুবদল নেতাসহ আটক ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
কলারোয়ায় জমি বিরোধে দুই শিক্ষকসহ আহত ৩, যুবদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদরের কুশখালীতে যুবদল নেতা ও তাঁর দুই ছেলের সন্ত্রাসী হামলায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে কুশখালী বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কুশখালী গ্রামের মৃত বিমল রায়ের ছেলে শিক্ষক অশোক রায় ও দীপক রায় এবং মৃত জিতেন রায়ের ছেলে শিক্ষক রতন রায়। বর্তমানে তাঁরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনার সত্যতা পেয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। কুশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান অভিযুক্ত অরুণ বিশ্বাসের দলীয় সদস্যপদের বিষয়টি নিশ্চিত করেছেন।