মে দিবসে সাতক্ষীরায় ট্রাক ও পরিবহন শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি
সংবাদদাতা: মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ট্রাক ও পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শুক্রবার (১ মে) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। তারা তাদের ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি একইসঙ্গে সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল হোসেন।
প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ সহকারে শোনেন। এসময় তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।









