যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় বৃক্ষরোপণ
জি এম আমিনুল হক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। সোমবার (২ নভেম্বর) বিকেলে বেতনা নদীর পাড়ে ওয়াপদা বাঁধের পাশে সারিবদ্ধভাবে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল। উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল আলম বাবু। এতে সভাপতিত্ব করেন ফারুক হোসেন মিঠু এবং সঞ্চালনা করেন রোকনুজ্জামান জুয়েল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুম রানা সবুজ, তরিকুল ইসলাম কল্লোল, সুমন রহমান, দেবাশীষ চৌধুরী, আজিজুল ইসলাম নান্টু, শামীম হোসেন রাজা, আবু হাসান রকি, আল কালাম, আবু অহিদ বাবলু, ইনসাফ আলী, সিরাজুল ইসলাম ও ইউপি সদস্য মিনহাজ মোরশেদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের মতো সাতক্ষীরাতেও যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর সাতক্ষীরা জেলায় কয়েক লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
কর্মসূচিতে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন যুবদল, সদর উপজেলা যুবদল এবং জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।









