বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি

বাগেরহাটের রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজীব আল রশিদকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম রাজীব আল রশিদের জানাজা বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।

Ads small one

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৈঠক ও লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৈঠক ও লিফলেট বিতরণ

আশাশুনি প্রতিনিধি: সাংগঠনিক কর্মকা- গতিশীল করা এবং দায়িত্বশীলদের ভূমিকা জোরদারের লক্ষ্যে আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ডেঙ্গু প্রতিরোধে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বুধবার বিকেলে আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে স্থানীয় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শাহজাহান হোসেন ও সহসভাপতি মাসুম বিল্লাহ খান।

সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন। এতে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম বেগবান করা এবং নিজ নিজ এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কাজ জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে পথচারী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

সাতক্ষীরায় গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অরবিস ইন্টারন্যাশরালের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার ব্যবস্থাপক মোহাম্মদ মোর্ত্তজা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল (টিটো)।

আলোচনা সভায় বক্তারা চোখের সঠিক যতœ, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং দৃষ্টিজনিত নানা সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জিএম আজহারুল ইসলাম, ডা. ফাতেমা তুস জোহরা, ডা. মনিরুজ্জামান ও ডা. অতীশ কুমার বাছারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেশবপুর এমএম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
কেশবপুর এমএম গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মেহেরপুর, মির্জাপুর ও গোবিন্দপুর (এম এম) মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক বাবলুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার তোরাবুল ইসলাম, সাংবাদিক এম এ রহমান, আক্তার হোসেন, চিংড়া বাজার ক্যাম্প পুলিশের ইনচার্জ শামিম হোসাইন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সিদ্দিকুর রহমান।
শিক্ষক মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিদ্যালয়ের জমিদাতা সৈয়দ জাফর হাসান লাভলু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও যুবনেতা শাহিনুর রহমান শাহীন উপস্থিত ছিলেন। তিন শতাধিক শিক্ষার্থীর অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।