রামিসা হ*ত্যা
গৌতম মন্ডল
ফুলের মতো কোমল ছিল,
নিষ্পাপ ছোট্ট প্রাণ,
সাত বছরের শিশুটি আজ
হারালো জীবনের গান।
হাসি ছিল তার সকালবেলা,
চোখে ছিল স্বপ্ন ভরা,
নিষ্ঠুর হাতে নিভে গেলো
একটি আলোর ধারা।
মানুষ রূপী হিংস্রতার কাছে
হার মানলো মানবতা,
শিশুর কান্না প্রশ্ন তোলে,
কোথায় আজ সভ্যতা?
এই পৃথিবী কাঁদছে নীরব,
কাঁদছে বিবেক আজ,
এ অন্যায়ের বিচার হোক,
জাগুক মানব সমাজ।
আমরা চাই ন্যায়ের শপথ,
অপরাধীর কঠোর দ-,
যেন আর না ঝরে কোনো ফুল,
না ভাঙে শৈশবের ছন্দ।
রামিসার স্মৃতি বেঁচে থাকুক,
সত্য হোক বিজয়ী,
নিরাপদ হোক প্রতিটি শিশু,
মানবতা হোক অক্ষয়ী।












