মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সপ্তাহব্যাপি বৈশাখী মেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সপ্তাহব্যাপি বৈশাখী মেলা

বাংলা নববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজন

পত্রদূত রিপোর্ট: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ০১ বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল) মঙ্গলবার, সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা। সকাল ৭.১৫টায় কালেক্টরেট পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের অনুষ্ঠানস্থলে মিলিত হবে।

 

শোভাযাত্রার ড্রেসকোর্ড ফতুয়া, পাঞ্জাবী ও পায়জামা, লুঙ্গি, লাল শাড়ি ও বৈশাখী শাড়ি। সকাল ৮টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৭দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন। বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ঘুড়ি উৎসব ও লাঠি খেলার আয়োজন। বিকাল ৫টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

সুবিধাজনক সময়ে শিশু একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। হাসপাতাল, কারাগার, শিশু পরিবারে (এতিমখানায়) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে।

 

 

 

 

 

Ads small one

এমবাপ্পের আত্মবিশ্বাসী দাবি, আমিই বিশ্বের সেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
এমবাপ্পের আত্মবিশ্বাসী দাবি, আমিই বিশ্বের সেরা

কিলিয়ান এমবাপ্পে এবার মেসি-রোনালদোদের সঙ্গে সেরার লড়াইয়ে নিজেকেই সবার ওপরে রাখলেন। বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে- এমন প্রশ্নের জবাবে ফরাসি তারকা বলেন, তিনি সবসময় নিজেকেই বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন।
তবে সেরার বিচারে মানুষের মত ভিন্ন হতে পারে বলেও জানান তিনি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। দল কোনো ট্রফি না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট।

বিশ্বকাপে তার মোট গোল এখন ২২, যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ। দারুণ এই পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অরের আলোচনাতেও জোরালোভাবে উঠে এসেছে এমবাপ্পের নাম। এ বিষয়ে তিনি বলেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেললে স্বাভাবিকভাবেই মানুষ ব্যালন ডি’অরের সঙ্গে খেলোয়াড়দের নাম যুক্ত করে, কারণ রিয়াল বিশ্বের অন্যতম সেরা ক্লাব।

গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন উল্লেখ করে এবার ব্যালন ডি’অর জয়ের ভালো সুযোগ দেখছেন তিনি। তবে শেষ সিদ্ধান্ত ভোটারদের ওপরই থাকবে বলে মনে করিয়ে দিয়েছেন এমবাপ্পে। তার ভাষায়, মানুষ নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেবে।

 

আ বিউটিফুল লাই’-তে ফিরছেন মৌসুমী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
আ বিউটিফুল লাই’-তে ফিরছেন মৌসুমী

প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অভিনয় থেকেও পুরোপুরি দূরে থাকেননি তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিভিন্ন সময় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

এবার নতুন একটি সিনেমায় যুক্ত হলেন মৌসুমী। ‘আ বিউটিফুল লাই’ নামের সিনেমাটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ইতোমধ্যে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয়েছে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই এর শুটিং শুরু হতে পারে।

সিনেমাটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি রোড ট্রিপের গল্প। এতে থ্রিলারের আবহ রয়েছে। গল্পের ঘটনাগুলো একটি মিথ্যাকে কেন্দ্র করে এগিয়ে যায়। সেই মিথ্যার মধ্যেই তৈরি হয় নানা উপভোগ্য মুহূর্ত।

মৌসুমীর ভাষ্য, শুরুতে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার কথা ভাবা হচ্ছে। শেষ পর্যন্ত যে মাধ্যমেই নির্মিত হোক, দর্শক একটি উপভোগ্য গল্প পাবেন বলে আশা করছেন তিনি।

নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলও শুরুতে ‘আ বিউটিফুল লাই’ টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তবে গল্পের পরিসর ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের জন্য চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে।

এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় অভিনয় করেন মৌসুমী। সিনেমাটি মুক্তির আগে পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তোলেন মৌসুমী ও ওমর সানী। তাদের দাবি ছিল, নাটক নির্মাণের কথা বলে মৌসুমীকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রকল্পে যুক্ত করা হয়। পরে সেই নাটককেই সিনেমায় রূপান্তর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এদিকে সিনেমাটির শিল্পী জেবা জান্নাতের অভিযোগের পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সার্টিফিকেশন আটকে দেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে মুক্তির পর দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি সিনেমাটি।

সেই বিতর্ক ও আলোচনা-সমালোচনার পর এবার নতুন সিনেমায় মৌসুমীর যুক্ত হওয়ার খবর সামনে এলো। ‘আ বিউটিফুল লাই’ সিনেমাটির মাধ্যমে আবারও নতুন গল্পে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

হ্যারি ও মেগান রাজপরিবারের উপাধি ব্যবহার করতে পারবেন না

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
হ্যারি ও মেগান রাজপরিবারের উপাধি ব্যবহার করতে পারবেন না

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে ২০২০ সালে স্বাধীন জীবনযাপনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ছয় বছর পর গত আগস্টে তারা তাদের দুই সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে বসবাস শুরু করেন।

রাজপরিবারে তাদের অবস্থান কী হবে, তা নিয়ে চলছিল গুঞ্জন। রাজা তৃতীয় চার্লস সেই গুঞ্জনের সমাপ্তি টেনেছেন। সোমবার জারি করা এক চিঠিতে জানানো হয়, রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে হ্যারি ও মেগানকে বিবেচনা করা হবে না। রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মকর্তা লর্ড চেম্বারলেনের জারি করা চিঠিতে বলা হয়েছে, হ্যারি-মেগানের যুক্তরাজ্যে ফিরে আসার পর তাদের অবস্থান নিয়ে বেশ কিছু নির্দেশনা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যেন কোনো ‘সন্দেহ বা বিভ্রান্তি’ না থাকে, সে কারণেই এই চিঠি দেওয়া হয়েছে।

রাজপরিবার থেকে জারি করা ওই চিঠিতে আরও বলা হয়, ‘২০২০ সালের জানুয়ারিতে হ্যারি ও মেগান রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ফলে তারা এখন আর রাজপরিবারের অফিসিয়ালি ‘এইচআরএইচ’ উপাধি ব্যবহার করতে পারবেন না।

জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ বা প্রিন্স চার্লসের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হ্যারি ও মেগান আকস্মিকভাবে ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে, তারা রাজপরিবারের ‘সিনিয়র’ সদস্যের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে রানি এলিজাবেথ তখন একটি পারিবারিক বৈঠক ডাকেন। সেখানে সিদ্ধান্ত হয় যে, হ্যারি-মেগান আর রাজপরিবারের প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং সরকারি কোনো অনুদান পাবেন না।