বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান

গত ১৬ সেপ্টেম্বর বাবা ফজলুল হককে হারান জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। এর মধ্যে বাবার মৃত্যুর শোক কাটিয়ে গানে ফিরলেন তিনি। সম্প্রতি কক্সবাজারে একটি কনসার্টে অংশগ্রহণ করেন এই তারকা।

এ ছাড়া মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একটি নতুন গানেও কণ্ঠ দিয়েছেন সালমা। তার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত। এটি লিখেছেন সালাউদ্দিন সাগর। গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘গানটি আমার সঙ্গে ডুয়েট গেয়েছেন আমাদের বড় ভাই পিয়াল হাসান ভাই। খুবই দারুণ কিছু সামনে আসছে। বাবাকে হারানোর পর এটি প্রথম গান।’

তিনি আরও বলেন, ‘বাবা অসুস্থ হওয়ার পর থেকে প্রায় দেড় মাসেরও বেশি সময় কোনও স্টেজ ও গান করিনি। বাবার মৃত্যুর পর মিউজিশান থেকে শুরু করে সবাই কাজে ফেরার জন্য বলছিল। বাবাকে হারানোর কষ্ট নিয়েই কাজ শুরু করেছি। আমার বাবা সব সময় চাইতেন আমি যেন গানের মধ্যে থাকি। বাবার অসুস্থতার সময় যখন কাজ বন্ধ করেছি তিনি বারবার বলতেন কাজ করতে।’

‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, ‘এই সময়ে ফোক ধারার গানের জন্য সালমার কণ্ঠ সবার কাছে প্রিয়। সে ধারাবাহিকতায় শ্রোতাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। খুব শিগগির গানটি প্রকাশ করবো।’

সালমা ও পিয়াল হাসানের দ্বৈত গানটি পিয়াল হাসান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

Ads small one

পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধে তালের চারা ও বীজ রোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধে তালের চারা ও বীজ রোপণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ঝুঁকি কমাতে খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে তালের চারা ও বীজ রোপণ করা হয়েছে। বুধবার সকালে বোয়ালিয়া এলাকায় পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সমাজসেবক সুকনাথ পাল ও রাবেয়া বেগম উপস্থিত ছিলেন। সংগঠনটি জানায়, বেড়িবাঁধের সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ৫০০ তালের বীজ ও চারা রোপণ করা হয়েছে। তালের শিকড় মাটির গভীরে গিয়ে নদীর বাঁধ ক্ষয় থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ মহিলা পরিষদের সমাপনী আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
বাংলাদেশ মহিলা পরিষদের সমাপনী আলোচনা সভা

“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”Ñএই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সাংগঠনিক মাসের সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্তের সভাপতিত্বে সভায় সংগঠনটির সহসভাপতি শামিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রূপা মিত্র, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন ও প্রোগ্রাম এক্সিকিউটিভ মো. মফিজুল ইসলাম বক্তব্য দেন।

বক্তারা বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও রাজনৈতিক কাঠামোয় নারীর পূর্ণ অংশগ্রহণ ছাড়া সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। নারী নির্যাতন প্রতিরোধ ও সমঅধিকার প্রতিষ্ঠায় আন্দোলন আরও জোরদার করার কথা জানান নেত্রীরা। প্রেসবিজ্ঞপ্তি

তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

তালা প্রতিনিধি: তালা উপজেলা পরিষদ চত্বরের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ী আবিয়ার রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রকাশ্যে ধূমপানের দায়ে জুয়েল রানা নামের এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বারুইহাটি এলাকার বাসিন্দা আবিয়ার রহমানকে পূর্বে সতর্ক করা হলেও তিনি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি অব্যাহত রাখেন। এ কারণে জরিমানা আদায়ের পাশাপাশি তাঁর দোকানটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।