শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সরকার জনরায়কে তুচ্ছ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
সরকার জনরায়কে তুচ্ছ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

সংবাদদাতা: আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-এমপি বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তবে জনগণের রায়কে তুচ্ছ করে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ২২ অক্টোবর সাতক্ষীরার আল-আমিন ট্রাস্টের হলরুমে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সার ডিলার নিয়োগে অনিয়ম এবং দলীয়করণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জুলাই সনদের গণরায় প্রত্যাখ্যান করার অর্থ হলো জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করা। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Ads small one

নদীর নাম মিনতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
নদীর নাম মিনতি

মুকুল ম্রিয়মাণ
চাঁদ বরফের নদী, নদীর নাম ‘মিনতি’
হেঁটে যায় শূন্যতার মহালেনে।
এ নদী গান জানে, এ নদী কাছে টানে,
জল থৈথৈ, জল থৈথৈ ভরা পূর্ণিমায়Ñ
গেয়ে ওঠে জোছনা আরতি।

মা এবং আমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
মা এবং আমি

গাজী গিয়াস উদ্দিন
আমার মা, আমার আল্লাহ আর আমিÑ
আমরা তিনজনই একত্রে বাস করতাম।
এখন মা নেই,
প্রভু আছেন,
মা প্রভুর কাছেই আছেন।

মা আমাকে সৃষ্টিকর্তার মতোই ভালোবাসতেন,
মায়ের আঁচলের নিচেই ভালোবাসা ও আমি ঘুমাতাম।
মা ফজরে আমাকে জাগাতেন,
আমি ও মা আল্লাহর কাছে চলে যেতাম।
পৃথিবীর সকল বৈভব, সকল আশা-আকাক্সক্ষা,
জীবনের সকল সাহস ও সহায় মাকে ঘিরে পেয়েছি।
এখন আর চিন্তা কিসের
আমি ও মা দুজনই আল্লাহর কাছে আছি।

অবসাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
অবসাদ

 

ফারুক আহম্মেদ জীবন
রিক্ত জীবনের টানাপোড়েনে
দৈনন্দিন নিত্য আজ প্রতিটা ক্ষণে ক্ষণে
তিক্তকর জ্বালা-যন্ত্রণার
আর অসহ্য, অসহনীয় দুর্বিষহ বিষাদে
আজ কি যে ভীষণ

অবসাদ নেমেছে এ দেহ-মন জুড়ে!
অকল্পনীয়, অভাবনীয় আঘাত সয়ে সয়ে
নিদারুণ কষ্ট, করুণ দুঃখ বয়ে বয়ে
তুষের মতো জ্বলে জ্বলে
আজ আমার অন্তরটা ছাই হয়েছে পুড়ে।
অশান্তির জ্বলন্ত দগ্ধ দহন ক্রোধে
চিত্ত জুড়ে বেঁধেছে ক্ষত,
সে ক্ষত নিয়ে চিত্ত আজ নিভৃতে কাঁদে।
এ যে বুকভাঙা জল
ভাসাই যুগল নেত্রদ্বয় মৃত্তিকা অতল!
সঞ্চিত মনের যত পীড়া
পাহাড় সম হয় যখন একসাথে বেঁধে দল,
কোন বাঁধাতে সে জল বাঁধে?
এখন আমি কী করে করিব রোধ,
নিয়তি নিচ্ছে এ কোন জনমের প্রতিশোধ?
দেহ-মনে নেমেছে বড় যে ক্লান্তি,
নেমেছে জীবনে অবসাদ।
জীবন তো একটা বৃত্ত সীমার রেখার মতো,
সে বৃত্ত সীমায় জীবন পড়েছে বাঁধা।
এ গ-ি পেরিয়ে এখন
কী করে পাব মুক্ত স্বস্তি, জীবনের স্বাদ?
ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত এ দেহ-মনের
আজ একটু শান্তি দরকার,
একটু দরকার আরাম-আয়েশ আর বিশ্রাম।
আহা! এ কি করুণ অযাচিত ঘাত,
যা কেড়ে নেয় জীবনের সাধ!
এই কি স্বপ্নময়ী জীবন! জীবনের স্বাদ?