সরুলিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
সংবাদদাতা: তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শেখ জিল্লুর রহমান গণসংযোগ করেছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে তিনি এ কর্মসূচি পালন করেন।
শেখ জিল্লুর রহমান জেলা জাসাসের আহ্বায়ক। গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন ।









