মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সাংবাদিক আরিফ বিল্লাহ’র উপর হামলায় রিপোর্টার্স ক্লাবের নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
সাংবাদিক আরিফ বিল্লাহ’র উপর হামলায় রিপোর্টার্স ক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: ‎তালা সদর ইউনিয়নের জেয়ালা কোলাচ বিলে একটি মৎস্য ঘেরে লুটপাট এবং হামলার সংবাদ সংগ্রহকালে তালার সাংবাদিক আরিফ বিল্লাহ’র  উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তিনি আহত হন এবং তাঁর মোটরসাইকেল ভেঙ্গে গুড়ি দেয়া হয়।

‎এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি প্রদান করেছে তালা রিপোর্টার্স ক্লাব। বিবৃতি প্রদানকারীরা হলেন, তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ণ মজুমদার, সিনিয়র সদস্য মীর জাকির হোসেন, ইন্দ্রজীৎ দাস বাপ্পী, জুলফিকার রায়হান, গোলাম মোস্তফা, প্রভাষক এস.আর. আওয়াল, মিজানুর রহমান, বাবলুর রহমান, মো. বায়জীত হোসেন, শাহিনুর রহমান, সাইদ সম্রাট, তাপস ঘোষ, এহসানুল হক, ফারুক সাগর, গোলাম রাব্বানী, শেখ সিদ্দিক, রিপন হুসেইন, বাহারুল ইসলাম, রেশমা খাতুন ও শেখ বাবলুর রহমান প্রমুখ। বিবৃতিদাতারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

একইসাথে সাংবাদিক আরিফ বিল্লাহ’র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Ads small one

ডিবি ইউনাইটেড হাই স্কুলে বার্ষিক পুরস্কার ও সংসদ সদস্যকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
ডিবি ইউনাইটেড হাই স্কুলে বার্ষিক পুরস্কার ও সংসদ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যকে ফুল ও সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা। বক্তব্যকালে সংসদ সদস্য বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রশংসা করেন এবং অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মরহুম আশরাফ আলী সিদ্দিকীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতে ইসলামীর নেতা হাবিবুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিসুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়ারেস এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাসান। আলোচনা সভা শেষে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা আসাদুজ্জামান সাময়িক বহিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা আসাদুজ্জামান সাময়িক বহিষ্কার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন পেশাজীবী পরিষদের সভাপতি ও জামায়াত কর্মী আসাদুজ্জামান মুরাদকে সাময়িকভাবে বহিষ্কার করেছে যশোর জেলা জামায়াত।
জেলা জামায়াতের লিখিত এক সিদ্ধান্তে জানানো হয়েছে, গত ২৩ মে মনিরামপুরে মাটি কেনাবেচা সংক্রান্ত একটি দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ায় আসাদুজ্জামান মুরাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তা দলীয় নীতি-আদর্শ পরিপন্থী।
সিদ্ধান্তে উল্লেখ করা হয়, সাংগঠনিক পদক্ষেপ হিসেবে আসাদুজ্জামানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় তিনি দলের কোনো পর্যায়ের দায়িত্ব বা সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সংগঠনের নৈতিক মানদ- ও শৃঙ্খলা রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

দীর্ঘদিন সংস্কারহীন কপিলমুনির কলেজ সংযোগ সড়ক, চরম দুর্ভোগে পথচারীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
দীর্ঘদিন সংস্কারহীন কপিলমুনির কলেজ সংযোগ সড়ক, চরম দুর্ভোগে পথচারীরা

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি উপশহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির মোড় থেকে শুরু হওয়া সড়কটি মূল সড়কের সঙ্গে যুক্ত হয়ে কপিলমুনি কলেজে যাতায়াতের অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয়। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, মাত্র ১৫০ গজ দৈর্ঘ্যের এই সড়কটির অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। সম্প্রতি বৃষ্টির কারণে গর্তগুলোতে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে পায়ে হেঁটে চলাচলেও চরম ঝুঁকি তৈরি হয়েছে। অথচ এই সড়কের দুই পাশে একাধিক চিকিৎসাকেন্দ্রে, এনজিও কার্যালয়, ব্যাংক, বিভিন্ন ব্যাংকের শাখা, গুদামঘর এবং একটি মুরগির বাজার রয়েছে। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করেন।
সার ব্যবসায়ী জি এম রফিকুল ইসলাম জানান, দেড় দশক ধরে রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও প্রতিকার মেলেনি। মুরগি ব্যবসায়ী খোকন সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে এই ভোগান্তি সহ্য করতে হচ্ছে, কিন্তু রাস্তা মেরামতের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
কপিলমুনি কলেজের ছাত্র মো. রোমান সরদার বলেন, সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে পথ চলাই দায় হয়। সঠিক সময়ে কলেজে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জনভোগান্তি নিরসনে সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের হস্তক্ষেপ কামনা করেছেন।