বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হলের আনুষ্ঠানিক উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হলের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সকল প্রকার দেশি-বিদেশি ওষুধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সাতক্ষীরায় ‘আহমেদ মেডিকেল হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিকেলে শহরের নাজমুল সরণির আহ্ছানিয়া মিশনের দক্ষিণ পাশে কেক ও ফিতা কেটে এ প্রতিষ্ঠানের সূচনা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ মো. দ্বীন আলী, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম আবদুর রব এবং আহমেদ মেডিকেল হলের পরিচালক মহিদুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

Ads small one

শখের আসবাবই যেন পরে বোঝা না হয়, কেনার আগে যা দেখবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
শখের আসবাবই যেন পরে বোঝা না হয়, কেনার আগে যা দেখবেন

নতুন বাসায় উঠেছেন, ঘর সাজানোর পরিকল্পনা করছেন। পছন্দের একটি খাট, সোফা বা ডাইনিং টেবিল দেখেই কিনে ফেলতে ইচ্ছা হওয়াটা স্বাভাবিক। তবে আসবাব কেনার ক্ষেত্রে শুধু দেখতে সুন্দর হলেই হবে না। ঘরের আকার, ব্যবহার, বাজেট, স্থায়িত্ব এবং ভবিষ্যতের প্রয়োজন সবকিছু বিবেচনায় নেওয়া জরুরি। একটু পরিকল্পনা করে কিনলেই অপ্রয়োজনীয় খরচ ও পরে ভোগান্তি দুটোই এড়ানো সম্ভব।

নতুন বাসায় ওঠার পর অনেকেই একসঙ্গে বেশ কিছু আসবাব কিনে ফেলেন। কয়েক বছর পর দেখা যায়, প্রয়োজনের তুলনায় আসবাবের সংখ্যা বেড়ে গেছে। ঘরে চলাফেরার জায়গা কমে গেছে, অথচ দাম দিয়ে কেনা আসবাব সহজে বাদও দেওয়া যাচ্ছে না। তাই অন্দরসজ্জাবিদদের পরামর্শ, আসবাব কেনার আগে শুধু নকশা বা সৌন্দর্য নয়, ব্যবহারিক দিকটিও গুরুত্ব দিয়ে দেখা উচিত।

১. দেখতে সুন্দর হলেই নয়, টেকসই কি না দেখুন

আসবাব কেনার সময় বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি এর কাঠামো কতটা মজবুত, তা যাচাই করা জরুরি। সোফা কিনলে ফ্রেমের কাঠের মান, জোড়ার কাজ এবং বসার অংশের উপকরণ দেখে নিন। ভালো মানের কাঠের ফ্রেম ও পকেট স্প্রিং থাকলে সাধারণত সোফা বেশি টেকসই হয়।

খাট, ওয়ার্ডরোব বা ক্যাবিনেটের ক্ষেত্রেও কাঠ বা বোর্ডের মান, ফিটিংস ও জোড়ার কাজ ভালোভাবে দেখে নেওয়া উচিত।

২. ছোট বাসায় বহুমুখী আসবাব বেছে নিন

ঢাকার মতো শহরে অনেকের বাসার জায়গা সীমিত। তাই ছোট ঘরের জন্য এমন আসবাব বেছে নেওয়া ভালো, যা একাধিক কাজে ব্যবহার করা যায়।

যেমন— সোফা-কাম-বেড, যা প্রয়োজন হলে বিছানা হিসেবে ব্যবহার করা যায়। এক্সটেন্ডেবল ডাইনিং টেবিল, যা চারজনের জন্য ছোট রাখা যায় এবং প্রয়োজনে ছয়জনের উপযোগী করা যায়। হাইড্রোলিক স্টোরেজ বেড, যার নিচে অতিরিক্ত কাপড়, বিছানার চাদর বা অন্যান্য জিনিস রাখা যায়। এ ধরনের আসবাব ঘরের জায়গা বাঁচানোর পাশাপাশি গোছানো রাখতেও সাহায্য করে।

৩. মাপ না নিয়ে আসবাব কেনা বড় ভুল

আসবাব কেনার আগে ঘরের মাপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। শুধু খাট বা সোফা ঘরে ঢুকবে কি না, তা দেখলেই হবে না। দরজা, সিঁড়ি, লিফট এবং করিডরের মাপও বিবেচনায় নিতে হবে।

অনেক সময় দোকানে দেখে মনে হয় আসবাবটি ঘরে সহজেই রাখা যাবে। কিন্তু বাসায় আনার পর দেখা যায় দরজা দিয়ে ঢোকানোই সম্ভব হচ্ছে না। তাই কেনার আগে মাপজোক নিশ্চিত করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৪. বড় আসবাব বদলানোর বদলে সাজে পরিবর্তন আনুন

খাট, সোফা বা ডাইনিং টেবিলের নকশা খুব বেশি ট্রেন্ডনির্ভর না করে তুলনামূলক সাধারণ রাখা ভালো। এতে কয়েক বছর পরও আসবাবটি পুরোনো মনে হবে না।

ঘরের সাজে পরিবর্তন আনতে চাইলে বড় আসবাব বদলানোর প্রয়োজন নেই। ঈদ, পূজা, পয়লা বৈশাখ বা অন্য কোনো উৎসব কিংবা ঋতু পরিবর্তনের সঙ্গে কুশন, সোফার কভার, পর্দা, কার্পেট ও অন্যান্য ছোটখাটো ডেকোরেশন বদলালেই ঘরের চেহারায় বেশ পরিবর্তন আনা যায়।

৫. উপকরণ বাছাই করুন প্রয়োজন ও বাজেট বুঝে

কাঠ, ধাতু, প্লাইউড, এমডিএফ, মার্বেলসহ বিভিন্ন উপকরণে আসবাব তৈরি হয়। কাঠের আসবাব দেখতে আকর্ষণীয় এবং অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হলেও এর দাম তুলনামূলক বেশি হতে পারে।

তাই শুধু কাঠের আসবাবকেই ভালো মনে না করে বাজেট, ব্যবহারের ধরন ও ঘরের অন্দরসজ্জার সঙ্গে মিলিয়ে উপকরণ নির্বাচন করুন। কোথায় কাঠ ব্যবহার করবেন, কোথায় ইঞ্জিনিয়ারড বোর্ড বা ধাতব কাঠামো ব্যবহার করা যেতে পারে সেটিও পরিকল্পনার অংশ হওয়া উচিত।

৬. অনলাইনে কিনলে বাড়তি সতর্কতা

অনলাইনে আসবাব কেনার ক্ষেত্রে ছবি দেখে পছন্দ হয়ে গেলেই অর্ডার করা ঠিক নয়। পণ্যের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ভালোভাবে যাচাই করতে হবে। আপনার ঘরের জায়গার সঙ্গে মাপ মিলছে কি না, সেটিও নিশ্চিত করুন।

পাশাপাশি ডেলিভারি, বাসায় তোলার ব্যবস্থা এবং ইনস্টলেশনের সুবিধা আছে কি না জেনে নিন। আসবাব বাসায় পৌঁছানোর পর সেটি কে, কখন এবং কীভাবে লাগিয়ে দেবে এ বিষয়গুলো আগে থেকেই পরিষ্কার থাকলে পরে ঝামেলা কম হবে।

সবশেষে, আসবাব কেনার সময় একটি বিষয় মনে রাখা ভালো ঘর ভরানোর জন্য নয়, প্রয়োজন মেটানোর জন্য আসবাব কিনুন। পছন্দের পাশাপাশি ব্যবহারিক দিক, মাপ, মান ও ভবিষ্যতের প্রয়োজন বিবেচনা করলে অযথা খরচ যেমন কমবে, তেমনি ঘরও থাকবে আরামদায়ক ও গোছানো।

৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা

টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে টানা সাত দিন প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা। ৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রয়াত এই নায়কের সিনেমাগুলো প্রচার হবে।

দীপ্ত টিভি সপ্তাহব্যাপী এই আয়োজনকে ‘স্পেশাল ম্যাটিনি শো’ হিসেবে জানিয়েছে।

৫ সেপ্টেম্বর প্রচার হবে শাহ আলম কিরণের পরিচালনায় ‘‌বিচার হবে’ সিনেমাটি। ‌এতে আরও অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

৬ সেপ্টেম্বর প্রচার হবে এম এ খালেদের পরিচালনায় ‘‌স্বপ্নের ঠিকানা’ সিনেমাটি। ‌ সালমান শাহ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

৭ সেপ্টেম্বর শিবলি সাদিকের ‘‌আনন্দ অশ্রু’ সিনেমাটি প্রচার হবে। ‌ এতে সালমানসহ আরও অভিনয় করেছেন শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

৮ সেপ্টেম্বর প্রচার হবে মালেক আফসারীর পরিচালনায় ‘‌এই ঘর এই সংসার’ সিনেমাটি। এতে সালমান শাহ ছাড়া আরও আছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ, তমালিকা কর্মকার ও নাসির খান।

৯ সেপ্টেম্বর জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘‌জীবন সংসার‌’ সিনেমাটি প্রচার হবে। এতে সালমান শাহসহ আরও দেখা যাবে শাবনূর, ফারুক, ববিতা এবং গোলাম মুস্তাফাকে।

১০ সেপ্টেম্বর প্রচার হবে রেজা হাসমতের পরিচালনায় ‘‌প্রেম পিয়াসী’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

১১ সেপ্টেম্বর বাদল খন্দকারের পরিচালনার ‘‌স্বপ্নের পৃথিবী’ প্রচার হবে। এ সিনেমায় সালমান শাহ ছাড়া আরও আছেন শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার

বাংলাদেশি অটোমোটিভ চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট নির্মাতা সাইফ সারোয়ার টানা দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল মোটর ফিল্ম অ্যাওয়ার্ডস (আইএমএফএ)-এর মনোনয়ন পেয়েছেন।

এবার তার নির্মিত ‘বিয়ন্ড দ্য মেশিন’ জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক এই পুরস্কারের মনোনয়ন তালিকায়।

এর আগে ২০২৫ সালে ‘গো বিয়ন্ড’ চলচ্চিত্রের জন্য আইএমএফএতে মনোনয়ন পেয়েছিলেন সাইফ। তার দাবি, তিনিই প্রথম বাংলাদেশি নির্মাতা, যিনি এই আন্তর্জাতিক অটোমোটিভ চলচ্চিত্র পুরস্কারে মনোনয়ন পান। এবার দ্বিতীয়বার মনোনয়ন পেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ আরও বাড়ল তার।

পোরশে ৭১৮ বক্সস্টারকে কেন্দ্র করে নির্মিত ‘বিয়ন্ড দ্য মেশিন’-এ অটোমোটিভ চলচ্চিত্র নির্মাণের সৃজনশীল দিক তুলে ধরা হয়েছে। সাইফের মতে, এ ধরনের চলচ্চিত্র শুধু গাড়ি প্রদর্শনের বিষয় নয়; প্রতিটি দৃশ্যের পেছনে থাকে নির্মাতার ভাবনা, সৃজনশীলতা, পরিশ্রম ও ভালোবাসা।

আইএমএফএ ২০২৬-এর মনোনয়ন তালিকায় আছে হলিউডের বেশ কিছু আলোচিত চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে ‘ক্রাইম ১০১’, ‘দ্য রানিং ম্যান’, ‘ট্রন: এরিস’ ও ‘দ্য রিপ’।

প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার
আগামী ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পিটারসেন অটোমোটিভ মিউজিয়ামে আইএমএফএ ২০২৬-এর পুরস্কার অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এবার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান সাইফ। তিনি বলেন, ‘একজন বাংলাদেশি নির্মাতা হিসেবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোনয়ন পাওয়া নয়, সেখানে পৌঁছানো।’

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড মোটোরিং ফিল্ম ফেস্টিভ্যালে ‘জাজেস অনারেবল মেনশন’ পাওয়া প্রথম বাংলাদেশি নির্মাতা হন সাইফ সারোয়ার।