বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বাশদাহে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
বাশদাহে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

সাতক্ষীরা সদর উপজেলার বাশদাহ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প। গত ৩ সেপ্টেম্বর বেলা চারটায় উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর বাস্তবায়নে এবং ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রোগ্রামের আওতায় ‘এঙ্গেজ নাউ’ প্রকল্পের অংশ হিসেবে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে নারী ও শিশু অধিকার, শিশু নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা ও বিদ্যমান আইন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি সেবাগ্রহীতাদের বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

 

আলোচনায় অংশ নেন বাঁশদাহ ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, এমএসপি কমিটির আহ্বায়ক আলাউদ্দিন সরদার, আইনজীবী এস এম বিপ্লব হোসেন এবং স্থানীয় নারী নেত্রী করুণা বালা সরকার। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহায়তা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম ও প্যারালিগ্যাল শরিফুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপিত

দীপঙ্কর বিশ্বাস: শুভ জন্মাষ্টমী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হয়েছে। দ্বাপর যুগে অন্যায়, অত্যাচার ও পাপাচার থেকে মানবসমাজকে রক্ষা করে সত্য ও সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি ধরায় অবতীর্ণ হয়েছিলেন।

দিনটি ঘিরে দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়ে উৎসবমুখর পরিবেশ। দেশের ছোট-বড় মন্দির, পূজা ম-প ও ভক্তদের নিজ গৃহে আয়োজিত হয় বিশেষ বিহিত পূজা, নামসংকীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ভক্তিমূলক যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের আশায় দিনভর ব্রত ও উপবাস পালন করেন অনুসারীরা। মধ্যরাতে কৃষ্ণের শুভ জন্মলগ্নে নিশীথ পূজার মধ্য দিয়ে এই আরাধনা পূর্ণতা পায়।

দিনটি উদযাপনে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে নানা বয়সের মানুষ এক হয়ে ভক্তিতে মেতে ওঠেন। একই সঙ্গে মন্দির প্রাঙ্গণগুলোতে কৃষ্ণের মহিমান্বিত জীবন ও গীতার অমর বাণী নিয়ে ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবজাতির কল্যাণ, বিশ্বশান্তি ও দেশের অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শেষ হয়।

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলার সমাপ্তি ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় হ্যান্ডবল (ছাত্র) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল এবং রানারআপ বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা। হ্যান্ডবল (ছাত্রী) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল দল ও রানারআপ আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল।

কাবাডিতে (ছাত্র) চ্যাম্পিয়ন আগরদাড়ি বাইমিয়া মাধ্যমিক বিদ্যালয় দল ও রানারআপ কাদাকাটি আবার মাধ্যমিক বিদ্যালয় দল। কাবাডি (ছাত্রী) গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ ত্রয়োদশ পল্লী।

দাবায় বালক (মধ্যম) গ্রুপে চ্যাম্পিয়ন আহসান হাবিব (মহিষাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়) এবং বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে নিয়াজ হোসেন (বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন হাইস্কুল)। বালিকা (মধ্যম) গ্রুপে চ্যাম্পিয়ন দিপালী রায় শ্রেয়া এবং বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আফরোজা খানম (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়)।

সাঁতারে বালক (বড় গ্রুপ): ১০০ মিটার মুক্ত সাঁতারে চ্যাম্পিয়ন লিওনার্দো মন্ডল (ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়), ১০০ মিটার চিত সাঁতারে ফিরোজ হোসেন (বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা), ১০০ মিটার বুক সাঁতারে ইলিয়াছ হোসেন (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ১০০ মিটার প্রজাপতি সাঁতারে ইমরান হোসেন (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ২০০ মিটার মুক্ত সাঁতারে ইমরান হোসেন (বুধহাটা বিবিএম মাধ্যমিক বিদ্যালয়) এবং ৪দ্ধ১০০ মিটার রিলে সাঁতারে প্রথম হয়েছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

বালিকা (বড় গ্রুপ): ১০০ মিটার মুক্ত সাঁতারে সুমাইয়া ইতি (গুণাকরকাটি খালিয়া আমিনিয়া মাদ্রাসা), ১০০ মিটার চিত সাঁতারে ইতি খাতুন (গুণাকরকাটি মাদ্রাসা), ১০০ মিটার প্রজাপতি সাঁতারে সুমাইয়া খাতুন ইতি (গুণাকরকাটি খালিয়া আমিনিয়া মাদ্রাসা) এবং ২০০ মিটার মুক্ত সাঁতারে শামিমা সুলতানা (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়) প্রথম স্থান অধিকার করে।
বালক (মধ্যম গ্রুপ): ১০০ মিটার মুক্ত সাঁতারে রাকিবুল হাসান (চাকলা দাখিল মাদ্রাসা), ৫০ মিটার চিত সাঁতারে সাহাদ হোসেন সিজন (বুধহাটা বিবিএম মাধ্যমিক বিদ্যালয়), ৫০ মিটার বুক সাঁতারে আবু বক্কর ছিদ্দীক (চাপড়া মাধ্যমিক বিদ্যালয়), ৫০ মিটার প্রজাপতি সাঁতারে নিহান নেওয়াজ (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়) এবং ৪দ্ধ৫০ মিটার রিলে সাঁতারে জয়ী হয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ দল।

বালিকা (মধ্যম গ্রুপ): ১০০ মিটার মুক্ত সাঁতারে হালিমা খাতুন (গোয়ালডাঙ্গা ফকরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়), ৫০ মিটার চিত ও ৫০ মিটার প্রজাপতি সাঁতারে জেসমিন সুলতানা (আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়) এবং ৫০ মিটার বুক সাঁতারে মেহজাবিন (আশাশুনি বালিকা বিদ্যালয়) প্রথম স্থান অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম মিনু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আনিছুর রহমান।

 

পাটকেলঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
পাটকেলঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর বেলা পাঁচটায় পাটকেলঘাটা বাজারের ওভারব্রিজ সংলগ্ন বাবলু মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা-কলারোয়ার ২৪টি ইউনিয়নে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মোহাব্বত আলী সরদার, হাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, জেলা কৃষক দলের সহসভাপতি আলী হোসেন, যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান, সদস্যসচিব মোস্তফা হোসেন মন্টু, সাইদুর রহমান সাইদ, আনিসুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব আবুল কালাম, জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী ও উপজেলা মহিলা দলের সভাপতি মিলি খাতুন আহমেদ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।