সাতক্ষীরায় এসএস এন্টারপ্রাইজের উদ্বোধন
আব্দুস সামাদ: সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের পলাশপোলে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্ঠানে আতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শহীদ কাজল সরণিতে অবস্থিত এই প্রতিষ্ঠানে দেশি-বিদেশি গ্লাস, পারটেক্স, মেলামাইন বোর্ড, থাই অ্যালুমিনিয়াম, ফার্নিচারসহ বিভিন্ন ডেকোরেশন সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রি করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








