সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে সাতক্ষীরায় সংগঠনটির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, সহসাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক আরিফ সানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আজিবুর রহমান, সাধারণ সম্পাদক আজমির হোসেন পলাশ, সহসাধারণ সম্পাদক আল আমিন ও মাজহারুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আজিজ নয়ন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিবুর রহমান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি









