সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা উদ্বোধন
0-3200x1440-0-0-{}-0-12#bokehtype:0#;ts:440790758440000;appts:1793610937303;uid:0;qlty:1;illum:2 scene:0 humanIn:10;
সংবাদদাতা: সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৭ সালের ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রকাশনার উদ্বোধন করা হয়েছে।
২ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের ছাত্রশিবির কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশনাগুলোর উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। উদ্বোধন করা প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে বড় ও ছোট এক পাতার ক্যালেন্ডার, বড় ইংরেজি ডায়েরি, বড় বাংলা ডায়েরি, মাঝারি ডায়েরি এবং পকেট ডায়েরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, ভর্তি কার্যক্রম সম্পাদক আবু সালেহ সাদ্দাম, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান এবং স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না।









