সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে অন্তত কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ এম রহমাতুল্লাহ পলাশ প্রমুখ।

উদ্বোধনের পর প্রতিযোগিতার বিভিন্ন ইনডোর ক্রীড়া ইভেন্টের কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আলতাফ হোসেন, কাজী কামরুজ্জামান, ইমাদুল হক খান, মুফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ।

আয়োজকেরা জানান, খেলাধুলার চর্চা বাড়ানো এবং ক্রীড়াবিদদের উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে দাবাসহ বিভিন্ন ইনডোর খেলায় প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

 

Ads small one

শ্যামনগর প্রেসক্লাবে আব্দুল মোমিন ও দিলীপ কুমারের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
শ্যামনগর প্রেসক্লাবে আব্দুল মোমিন ও দিলীপ কুমারের সংবাদ সম্মেলন

সংবাদদাতা: রবিবার (৯ আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের মৃত নূর আহম্মদ গাজীর ছেলে মোঃ আব্দুল মোমিন সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন- তার নিলাম খরিদা ভূমি ছোট ভাই আব্দুল মালেক ও তার সহযোগী বড় ভগ্নিপতি মোঃ আমজাদ হোসেন ও সেজো ভাইয়ের স্ত্রী শাকিলা বেগম এর বক্তব্য দিয়ে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে আমার বৃদ্ধা মাকে ভুল বুঝিয়া এক মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে কিছু না শুনে- না জেনে তার ও তার স্ত্রীর সম্মান হেয় করায় তিনি তীব্র প্রতিবাদ জানান ও সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠ তদন্তের দাবি জানান।

একই দিন দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিলিপ কুমার রায়। তিনি শ্যামনগর উপজেলা মিঠাচন্ডিপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র রায়ের ছেলে। দিলিপ কুমার তার লিখিত বক্তব্যে দাবী করেন, হরিনগর এলাকার দিলিপ মল্লিকের কন্যা চম্পা রানী তার স্ত্রী ছিলেন।

 

উক্ত চম্পা রানীর বিরুদ্ধে তিনি বিভিন্ন অভিযোগ করে বলেন, জনৈক আব্দুল মান্নানকে দিয়ে তার ভিটা বাড়ি লিখে নেওয়ার জন্য হুমকি ও মারপিট করেন। এই ঘনটায় তিনি শ্যামনগর থানায় ১৫৮২ নং জিডি করেন।

 

এই ঘটনায় চম্পা রানী নিজেকে আহত দেখিয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে আদলতে মামলা করেন। দিলীপ দাবী করেন বর্তমান তিনি নিরাপত্তাহীনতায় আছেন। এব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

 

 

 

 

 

 

 

 

সাতক্ষীরায় ঋশিল্পীতে শিক্ষা সহায়তাপ্রাপ্ত শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঋশিল্পীতে শিক্ষা সহায়তাপ্রাপ্ত শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

সোমবার ঋশিল্পী ইন্টারন্যাশনালে শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে ঋশিল্পী প্রশিক্ষণ কক্ষে এ পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব অর্ণব দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মনিকা তোজি। উক্ত অনুষ্ঠানে অন্যানোদের মাঝে উস্থিত ছিলেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু এবং ঋশিল্পী ইন্টারন্যাশনালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঋশিল্পীর বিদেশী অতিথি মারিয়া, জান মার্কো, সোলে ও এলিস তাঁদের অনুভূতি ও শুভেচ্ছা বক্তব্যে শিশুদের শিক্ষা ও কল্যাণে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব অর্ণব দত্ত শিশুদের শিক্ষা, পুষ্টি ও সামগ্রিক বিকাশে সহযোগিতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মনিকা তোজি সমাপনী বক্তব্য প্রদান করেন। পরে শিক্ষা সহায়তাপ্রাপ্ত প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ও বিশেষ চাহিদাসম্পন্ন ৪০ জন শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

 

 

 

 

আশাশুনিতে নিখোঁজের ৩৮ ঘন্টা পর ক্ষুদ্র ব্যবসায়ি কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
আশাশুনিতে নিখোঁজের ৩৮ ঘন্টা পর ক্ষুদ্র ব্যবসায়ি কালাম সরদারের কাদামাখা লাশ উদ্ধার

পত্রদূত রিপোর্ট: নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ি কালাম সরদারের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের নিজ বড় ভাই নূর ইসলামের বাড়ির পিছন থেকে পুলিশ তার কাদামাখা লাশ উদ্ধার করে।

মৃত কালাম সরদার (৬০) আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের রহিম সরদারের ছেলে।
আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের গোলাম কিবরিয়া গোল্ডেন জানান, তার বাবা কালাম সরদার গ্রামে গ্রামে ফল কিনে বাজারে বিক্রি করতেন। দাদা মৃত আব্দুর রহিমের কাছ থেকে আট শতক জমি কিনে নিয়েছেন মর্মে একটি ভুয়া দলিল দেখিয়ে চাচা নূর ইসলাম আট শতক জমি দাবি করে আসছিলেন।

 

ওই জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে তার বাবা নামপত্তন করে নেন। জমির হাল রেকর্ড ও তার বাবার নামে। একপর্যায়ে বড় চাচা নূর ইসলাম ওই জমি তার দাবি করে ২০২৪ সালে আশাশুনি সহকারি জজ আদালতে মামলা করে। মামলার পর থেকে দখল করার চেষ্টা করলে বড় চাচার সাথে তাদের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

গোলাম কিবরিয়া গোল্ডেন আরো জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাশর্^বর্তী মোড়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন তারা।

 

একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য আঙুর হোসেনের পরামর্শে সোমবার সকাল ১০টার দিকে থানায় সাধারণ ডায়েরী করার সিন্ধান্ত নেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশি চাচা গিয়াউদ্দিনের স্ত্রী সালেহা খাতুন বড় চাচা নূর ইসলামের বাড়ির পিছনে বাবার কাদামাখা লাশ দেখতে পেয়ে তাকে খবর দেন। তিনি বিষয়টি তাৎক্ষণিক আশাশুনি থানাকে অবহিত করলে দুপুর আড়াইটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বাবার ঘাড়ে ও মাজায় চামড়া ছোলা রয়েছে।

 

তিনি আশঙ্কা করছেন জমি নিয়ে বিরোধকে কেন্দ্র তার বাবাকে হত্যা করা হয়েছে।
কুল্ল্যা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সদস্য আঙুর হোসেন জানান, দেবহাটা সার্কেল অফিসারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহম্মেদ খান জানান, কালাম সরদারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার বিকেলে সাতক্ষীরা সদও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।