সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা কমিটি ঘোষণা, সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক মুন্না
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সাতক্ষীরা খবরের সহসম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় সভাপতি, দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবিদুল হক মুন্না সাধারণ সম্পাদক এবং দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক নূর মোহাম্মদ পাড়। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের জেলা কমিটির সভাপতি এসএম মহিদার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর আবু বকর।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেনÑসহসভাপতি মো. রমজান আলী, মো. মোস্তাফিজুর রহমান ও মো. আমিরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ও মো. মোস্তাফিজুর রহমান; অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান; দপ্তর সম্পাদক মো. এনামুল হক সিকদার; প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান; ধর্মবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন; সমাজকল্যাণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন জনি।
এ ছাড়া কার্যকরী সদস্য হয়েছেন অধ্যক্ষ মো. রেজাউল করিম, প্রভাষক এস এম রজব আলী, বোরহানউদ্দিন বুলু, মো. ওহিদুর জামান, জুবায়ের আল জামান, মো. আবির হোসেন লিয়ন ও মো. শফিকুল ইসলাম।









