স্পর্শের লোভে মুদ্রা হয়েছি,
সুজন হোসেন
আমি আছি এখনো তোমার আশেপাশে,
শুধু তুমি তাকিয়ে আছ দিগন্তের দিকে প্রিয়তম।
আমি এখনো তোমার ঠোঁটের তিলের পেছনে ঘুরি,
এখনো তোমার সফেদ কোমরের পেছনে ঘুরি,
এখনো তোমার চোখে খুঁজে পাই মুক্তির আনন্দ,
তোমার চুম্বনের প্রতীক্ষায় ঘুরি তোমার পেছনে,
শুধু তুমি তাকিয়ে থাকো অন্যত্র, তাই দেখ না মোরে।
তোমার প্রতি কমেনি প্রেম সামান্য পরিমান,
শুধু তুমি ভাবছো আমি ভালোবাসিনা আর তোমাকে।
অগোচরে ভালোবাসতে শুরু করেছি বলেই,
তুমি ধরে নিয়েছো তোমার মতো পাল্টেছি প্রেমিকা হয়তো!
তবে তুমি জানো না হয়তো আমার প্রেম কতটা,
তুমি জানো পৃথিবীর সমুদ্রর যত রহস্য – লুকোচুরি জীবনের সেথা।
তুমি জানো পৃথিবীর আদি ইতিহাস কিংবা মানবের উৎপত্তি,
তব আমি কতটা ভালোবাসি তোমায়; জানোনা একরত্তি।
তুমি কি ভুলে গেছো প্রিয়তম?
শত অভিমানেও তোমাকে দেখে হেসে দিতাম,
তুমি ছুইবে বলেই এখনো দু-সহস্র শতাব্দী মুদ্রা হয়ে আছি,
তবুও তুমি দেখো না সামান্য থেমে তোমার সে মুদ্রাটিকে।
তোমার স্পর্শের লোভে, আমি হয়ে গেছি শীতের রাত্রি।
দীর্ঘমেয়াদী একাকী অথচ প্রভাতের অপেক্ষায় অপলকিত।



