শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হতাশ করলেও জার্মানির সমর্থন ছাড়ব না: স্পর্শিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
হতাশ করলেও জার্মানির সমর্থন ছাড়ব না: স্পর্শিয়া

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির আকস্মিক বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না দলটির কোটি ভক্ত। এই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও। প্রিয় দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ ও অভিমানী হলেও জার্মানির প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন একটুও কমেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানির বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন স্পর্শিয়া। সাদা হোম জার্সির সঙ্গে ব্লু জিন্স পরা সেই ছবির ক্যাপশনেই প্রকাশ পায় তার মনের গভীর হতাশা আর দলের প্রতি অকৃত্রিম টান।

স্পর্শিয়া লেখেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় দলের কাছে হারো? এভাবে বারবার হতাশ করলেও আমি জার্মানির সমর্থন ছাড়ব না। ফুটবল বুঝতে শেখার পর থেকেই এই দলটাই আমার ভালোবাসা।’ তবে এখানেই দমে যাননি তিনি; দলটির ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আশা প্রকাশ করেছেন। তার ভাষ্য, ‘আমি বিশ্বাস করি, একদিন জার্মানি আবারও তাদের হারানো গৌরব ফিরে পাবে, আগের সেই কিংবদন্তি প্রজন্মের মতোই। জার্মানির প্রতি আমার ভালোবাসা সবসময় অটুট থাকবে। আপাতত বিদায়।’

উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এর সেই শ্বাসরুদ্ধকর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় প্যারাগুয়ে, আর তাতেই ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Ads small one

নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

কলারোয়া প্রতিনিধি: নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহানুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্ত, কেরালকাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অংকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিল শেষে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তব্য রাখেন।

সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অর্ঘ প্লাজার পঞ্চম তলায় সর্বাধুনিক সরঞ্জাম সম্বলিত ‘এলিট ফিটনেস জিম’-এর যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে এক দোয়ার মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।

মাদককে না বলুন শরীর চর্চাকে হ্যা বলুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক প্রযুক্তির ফিটনেস সরঞ্জামের পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক সময়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে।

সারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোনো ভর্তি ফি ছাড়াই মাসিক ৮০০ টাকা ফি প্রদান করে জিম ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। এখানে সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আছে।

কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পঞ্জিকা মতে শরৎকাল শেষ হয়ে হেমন্তকালের সূচনা হয়েছে। বাংলা ঋতুচক্রের এই সন্ধিক্ষণে গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও উৎসবে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে মাঠের ধান পাকা শুরু হওয়ার এই সময়ে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে নানামুখী লোকজ আচার পালিত হয়। এ সময় গ্রামীণ নারীরা বাড়িতে শোলা দিয়ে নানা রঙের ফুল ও প্রতীকী উপকরণ তৈরি করে থাকেন। দেখতে কাগজের মতো মনে হলেও এগুলো দিয়ে ধানের শিষ ও ক্ষেতের ফসল সাজানোর অনন্য এক ঐতিহ্য রয়েছে।