বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আজগার আলি।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সংগঠনের জন্য একটি অফিস কক্ষ ভাড়া গ্রহণ, সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনী সহায়তা কার্যক্রম চালুর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ান আলি, আতিকুর রহমান খান, এমএম বিল্লাহ, আবু জাফর, মাছুম বিল্লাহ, জামাল হোসেন বকুল, শেখ আব্দুল ওয়াহেদ, নুরজাহান বেগম এবং মনিরুজ্জামান মুন্নাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সভাপতি শেখ সিদ্দিকুর রহমান সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেসবিজ্ঞপ্তি











