বাজেটকে ‘জনবান্ধব’ আখ্যা দিয়ে বাগআঁচড়ায় বিএনপির সহযোগী সংগঠনের মিছিল
বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জনবান্ধব ও জনকল্যাণমুখী’ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার (১৪ জুন) বিকেলে বাজেট পেশের পরপরই বাগআঁচড়া বাজারে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। মিছিলটি যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগআঁচড়া জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন বলেন, এই বাজেট ধনী-গরিব নির্বিশেষে সব মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। জনকল্যাণমুখী এমন বাজেট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ মিলনসহ পলাশ, ইকরামুল, সুজন, মাসুম ও তাজমুল প্রমুখ।











