আশাশুনির চেউটিয়া নদীর ওপর সেতুর ঢালাই কাজ সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার পারিশামারী ধনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেউটিয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর (ব্রিজ) পাইল ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। রোববার সকালে এই ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছেন ঠিকাদার আব্দুল মান্নান। ১২ ফুট দৈর্ঘ্য ও ৪.২৭ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণকাজ গত ২০২৫ সালের এপ্রিল মাসে শুরু হয়। চলতি জুন মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ শেষ করার কথা রয়েছে।
ঢালাই কাজ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আ. রশিদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এবাদুল হক গাজী, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি একলাছুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আবুল কালাম, ধনিরাম হাই স্কুলের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায় ও রমজান আলী মোড়ল। সেতুটির নির্মাণকাজ শেষ হলে এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ খাজরা ও আনুলিয়াসহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ নির্বিঘেœ ও নিরাপদে যানবাহন নিয়ে চলাচল করতে পারবেন।
আশাশুনিতে বৃদ্ধা সোনাভানের দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে বৃদ্ধা সোনাভান বিবির (৬৭) দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই দিন বাদ এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার নাতি ইয়াসিন আলী।
মরহুমার ছেলে, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন আশাশুনি উপজেলা শাখার সভাপতি ও বড়দল ইউপির দফাদার মোস্তাজুল হক এবং তাঁর বোনেরা জানান, গত ২ জুন তাঁদের মা পেটের পীড়ায় অসুস্থ হলে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে ৫ জুন সকাল ৯টায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তখন তিনি যথেষ্ট সুস্থ ছিলেন এবং কথাও বলছিলেন। কিন্তু বিকেলে হঠাৎ হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। মোস্তাজুল হকের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই তাঁর মায়ের অকালমৃত্যু হয়েছে।











