আশাশুনিতে আঞ্চলিক অ্যাডভোকেসি সংলাপ
আশাশুনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, প্রশাসন ও যুবদের অংশগ্রহণে এক অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে স্থানীয় যুব সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’ এই সভার আয়োজন করে।
দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুবায়ের আহ্ম্মেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি এম তরিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি বিল্লাল হোসেন। প্রেসবিজ্ঞপ্তি











