মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার, আটক ১, থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার, আটক ১, থানায় মামলা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের অভিযানে চোরাই একটি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর এক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, উপজেলার দেবীশহর গ্রামের মৃত মোহর আলীর ছেলে আব্দুর সাত্তার গাজী (৬৫) গত ৫ জুন সকাল ৭টার দিকে দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে ময়নাতলা বিলের মাঠে তার তিনটি গরু ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে বাড়িতে যান। পরে সকাল ১০টার দিকে মাঠে গিয়ে তিনি দেখতে পান, তিনটির মধ্যে দুটি গরু বিলে বাঁধা থাকলেও একটি কালো রঙের এঁড়ে গরু নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় আব্দুর সাত্তার গাজী বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রামনাথপুর (মাঝিপাড়া) গ্রামের রবিন ঘোষের ছেলে অনিল ঘোষ (২৪)-এর বাড়ি থেকে চোরাই গরুটি উদ্ধার করে। এ সময় অপর অভিযুক্ত জগন্নাথপুর গ্রামের রাশেদ সরদারের ছেলে মাসুদ সরদার (৪০) পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে অনিল ঘোষকে গ্রেপ্তার করে এবং উদ্ধারকৃত গরুটি মালিকের কাছে ফেরত দেয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চোরাই গরুটি উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ads small one

নবনিযুক্ত প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সদস্যরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
নবনিযুক্ত প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সদস্যরা

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সদস্যরা।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগার এর সভাপতি মকবুল হোসেন এর নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হাফিজুর রহমান হাফিজ সাংবাদিক আব্দুল মোমিন, মিহির সাধু মনা, উদায় ঘোস, মাহমুদুল হক লাল্টু, মোসফেক বিশ্বাস, আনিছুর জামান।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন নতুন প্রজন্মকে বিভিন্ন খেলাধুলার দিকে মননিবাস করতে হবে। বর্তমান সমাজ থেকে মাদক দূর করতে হবে আর মাদক থেকে দুরে রাখার জন্য এবং শরীর ঠিক রাখার জন্য খেলাধুলার বিকল্প কিছু নাই।

 

পাটকেলঘাটা ক্লাব ও পাঠাগারটি অনেক পুরাতন এই ক্লাব থেকে অনেক খেলোয়ার একসময় তৈরি হয়েছে। ক্লাবটির সুনাম ধরে রাখতে হবে এবং এ ক্লাবের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন ভালো ভালো প্লেয়ার তৈরি করতে হবে। খেলাধুলাসহ বিভিন্ন ভালো কাজের জন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

 

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ (৮২) পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। ৯ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর পিতা।

শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল কালাম আজাদ ঐতিহ্যবাহী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষকসহ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে স্ত্রীসহ ১ মেয়ে, ৪ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলার সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে।

দখিনার শোক:
ঐতিহ্যবাহী খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জন ও সমাজকল্যাণমূলক সংগঠন দখিনা এর আজীবন সদস্য, পাইকগাছা রাড়–লি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ আলহাজ¦ আবুল কালাম আজাদ মঙ্গলবার সকালে ষ্ট্রোকজনিত কারনে মৃত্যু বরণ করায় দখিনা’র পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন দখিনার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পাইকগাছা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এডভোকেট স.ম বাবর আলী, দখিনার উপদেষ্টা যথাক্রমে আলহাজ¦ আব্দুলজব্বার মোল্লা, আলহাজ¦ শেখআব্দুল্লাহ, প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন ও ডাঃ মুহাম্মাদ কাওসার আলী গাজী, দখিনার সভাপতি আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টু, সহ সভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, মোঃ ইউনুস আলী গাজী, অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, প্রফেসর অশোক কুমার ঘোষ, প্রফেসর এসএম মাহবুবুর রহমান, আলহাজ¦ খুরশিদ আলম কাগজি, রোটাঃ এসএম মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি, এম, ইউনুস আলী, মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক জিএম মইন উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুলহক খোকন, সমাজকল্যাণ সম্পাদক এমডি আশরাফ হোসেন, সহসমাজ কল্যাণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, মহিলা সম্পাদিক এড. শারমিন মারিয়া মুক্তি, মানবাধিকার সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক জি,এম রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে আলহাজ¦ জাহিদ হাবিব, এড. মোঃ নজরুল ইসলাম, মোঃ সেকেন্দার, মোঃ নুরুল ইসলাম কালু, জিএম নজরুল ইসলাম, মোঃ জহির হোসেন, জিএম আব্দুস সাত্তার, আবুবকর সিদ্দিক নান্না, হাসিবুর রহামন রকি, কাজী আমিনুল ইসলাম, শেখ মইনুল ইসলাম জুয়েল প্রমুখ।

 

হাসান হত্যা মামলার ২৪ ঘণ্টা না পেরোতেই প্রধান আসামি মিন্টু আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
হাসান হত্যা মামলার ২৪ ঘণ্টা না পেরোতেই প্রধান আসামি মিন্টু আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার প্রধান আসামি মোঃ নাজমুল হুদা মিন্টুকে ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আটক করেছে পুলিশের বিশেষ টিম।

থানা সূত্রে জানা গেছে, ৯ জুন মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনা নগরীর লবণচোরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিন্টু হত্যা মামলার ১ নম্বর আসামি। নিহত হাসানের পিতা মালেক বাদী হয়ে ৮ জুন সোমবার রাতে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোঃ নাজমুল হুদা মিন্টুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করা হয়েছে। থানার মামলা নং-৯।

পরিবারের অভিযোগ অনুযায়ী, ৭ জুন রবিবার বিকেলে উপজেলার চাঁদখালী গরুর হাটে একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় হাসান প্রতিবাদ করলে মিন্টুসহ তার সহযোগীরা তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় হসপিটালে নিয়ে আসার সময় হাসানের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, নিহতের পিতা বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি নাজমুল হুদা মিন্টুকে আটকের জন্য পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে এবং ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই খুলনার লবণচোরা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।