আশাশুনিতে ২৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শেখ মোহাম্মদ জসীম উদ্দীন আকবরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে আশাশুনি থানার কচুয়া গ্রামের মো. মশিউর রহমানের ছেলে মো. বাপি সরদার (৩৭) নামের এক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।









