সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

না ফেরার দেশে কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
না ফেরার দেশে কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে

বিনোদন ডেস্ক: ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এর আগে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হওয়ায় আশা ভোসলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুসের সমস্যাতেও ভুগছিলেন।

প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা । তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার এবং অর্জন।

তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম, ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি।

আশা ভোসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘আশা ভোসলেজি হাসপাতালে শুনে গভীর ভাবে চিন্তিত। ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’ শিল্পীর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় সঙ্গীতজগতে।

বাংলাদেশ গার্ডিয়ান/AHS

Ads small one

পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা।

বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক চন্দ্র ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, প্রভাষক হাফিজুর রহমান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ফোরামের সদস্য ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, বিএনপি নেতা কাইয়ুম হোসেন।

ইয়ুথ ফর সুন্দরবন এর উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ ফর সুন্দরবনের সহ সভাপতি ছন্দা সুলতানা, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান নয়ন, রেশমা সুলতানা, নাজমুন নাহার ইতি, অলিফা খাতুন, রুমানা আক্তার প্রমুখ। সভায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাম-রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, ক্যাশিয়ার দেব্রত সরকার, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ মোঃ জাহাঙ্গীর আলম, এমটিইপিআই সাহানারা পারভিন, স্বাস্থ্য সহকারী বেবী সরদারসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইন চলবে। কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পর্যায়ে ৮ দিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ কর্মদিবস টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ বছর পাইকগাছা উপজেলায় মোট ২০ হাজার ৫৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।