সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

কলারোয়ায় আড়াই বছরের ভোগান্তির অবসান: পশুহাট মোড়ের রাস্তা সংস্কার কাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
কলারোয়ায় আড়াই বছরের ভোগান্তির অবসান: পশুহাট মোড়ের রাস্তা সংস্কার কাজ শুরু

oppo_0

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সর্বসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এগিয়ে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। তাঁরই উদ্যোগে কলারোয়া পশুহাট মোড়ের দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকা গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়া পশুহাট মোড়ের এই রাস্তাটি বিগত প্রায় দুই থেকে আড়াই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানিতে ডুবে যেত, যার ফলে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল।

 

দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হচ্ছিল না। ভোগান্তির বিষয়টি গত শনিবার দৈনিক পত্রদূতে প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশের পর এবং ইউএনও’র তাৎক্ষণিক পদক্ষেপের কারণে দীর্ঘদিনের এই জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে চলায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। দ্রুততম সময়ের মধ্যে এই জনদুর্ভোগ লাঘব করায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এলাকাবাসী ও সাধারণ পথচারীরা।

 

স্থানীয় জনসাধারণ আশাবাদ ব্যক্ত করে বলেন, কলারোয়ায় এমন একজন মানবিক ও কর্মতৎপর ইউএনও থাকলে এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ সরকারের সব ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে যাবে।

 

 

Ads small one

কেশবপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর অজ্ঞানবস্থায় ভ্যানচালকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
কেশবপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর অজ্ঞানবস্থায় ভ্যানচালকে উদ্ধার

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর ভ্যানচালক দ্বীন নিখোঁজের ২৪ ঘন্টা পর অজ্ঞানবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। সোমবার ১৫-০৬-২৬) সকালে যশোরের কেশবপুর-পাজিয়া সড়কের নতুনহাট বাজার সংলগ্ন সড়কের পাশে অজ্ঞানবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করে।

বায়সা-নুরপুর গ্রামের ভ্যানচাল দ্বীন ইসলাম দ্বীনুর পরিবার জানান, রোববার সন্ধ্যার পর থেকে তাকে মোবাইলে পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ি না ফেরাতে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি শুরু করে। অবশেষে ২৪ ঘন্টা পর তাকে অজ্ঞানবস্থায় পাজিয়া সড়ক থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে তার পরিবার।

 

পরিবারের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা প্যাসেঞ্জার সেজে তার ভ্যানটি ভাড়া করে এবং তাকে অজ্ঞান করে ওই রাস্তার ফাঁকা জায়গায় ফেলে রেখে ভ্যানটি নিয়ে চলে যায় অজ্ঞান পার্টির সদস্য। সম্প্রতি উপজেলাব্যাপি অজ্ঞান পার্টির তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে কেশবপুরবাসী।

সাতক্ষীরা রেসার কবুতর সমিতির পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরা রেসার কবুতর সমিতির পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা রেসার কবুতর সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা রেসার কবুতর সমিতির আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ বাজারের কবুতর সমিতির কার্যালয়ে রেসার কবুতর মালিকদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মোনাজাত আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সখিপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মইনুদ্দিন ময়না।

এ সময় উপস্থিত ছিলেন, সখিপুর ইউপি সদস্য নজরুল ইসলাম, সাতক্ষীরা রেসার কবুতর সমিতির সভাপতি তৈবুর রহমান, সদস্য আলমগীর হোসেন, আব্দুল গফুর, শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ১৭ জন রেসারের মালিকে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাতক্ষীরা রেসার কবুতর সমিতির উপদেষ্টা ইয়াছিন আরাফাত লিপু।

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক ময়নুল ইসলাম।

 

শিক্ষক নেতা হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা, কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাস, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, আব্দুস সামাদ, মোবারক হোসেন, সাইদুল ইসলাম বাবলু, গাজী জাহিদুর রহমান, মোঃ সাকির হোসেন, মোঃ আবু তালেব, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক নাজনীন আক্তার কেয়া প্রমুখ।

 

এ সময় আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করন।