শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চলমান বিশ্বকাপে ফুটবলযুদ্ধের নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
চলমান বিশ্বকাপে ফুটবলযুদ্ধের নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

ফুটবল জ্বরে আক্রান্ত যখন সারা বিশ্ব, তখন সেই উন্মাদনার রেশ লেগেছে দেশের শোবিজ অঙ্গনেও। বিশ্বকাপ ঘিরে প্রিয় দলের জয়-পরাজয়, তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স এবং নানা ভবিষ্যদ্বাণী নিয়ে সরব বিনোদন জগতের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আড্ডার টেবিল— সবখানেই চলছে ফুটবল নিয়ে আলোচনা। প্রিয় দলকে সমর্থন জানাতে কেউ করছেন পোস্ট, কেউবা অংশ নিচ্ছেন মজার তর্কে। বিশ্বকাপের এই উন্মাদনায় শামিল হয়ে নিজেদের ফুটবলপ্রেমের গল্পও ভাগ করে নিচ্ছেন শোবিজ তারকারা। শুধু তাই নয়, নির্মিত হচ্ছে নাটকও।

সেই ধারাবাহিকতায় ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন আরও একটি নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’। নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার ইফতি। রচনা ও চিত্রনাট্য করেছেন বিশ্বজিৎ কুরি জিতু। চিত্রগ্রাহক হিসেবে আছেন সুজন মেহমুদ, সম্পাদনায় আতিক রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান আক্তার, সাবরিন মুলিমাসহ অনেকে।

নাটকের কাহিনিতে দেখা যাবে একটি পরিবারের ভেতরের মজার দ্বন্দ্ব। পরিবারের জামাই ও শ্বশুর আর্জেন্টিনার সমর্থক, অন্যদিকে স্ত্রী ও শাশুড়ি ব্রাজিলের সমর্থক। এ ছাড়া কিছু ‘গোপন সমর্থক’ চরিত্রও গল্পে রয়েছে, যারা পরিস্থিতিকে আরও জটিল ও হাস্যরসাত্মক করে তোলে। সব মিলিয়ে শুরু হয় এক পারিবারিক ‘ফুটবল যুদ্ধ’, যেখানে হাসি, দ্বন্দ্ব ও আবেগ একসঙ্গে প্রকাশ পায়। নির্মাতারা জানিয়েছেন, নাটকটি শিগগির দর্পণ অরিজিনাল ড্রামা চ্যানেলে প্রচারিত হবে।

Ads small one

নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নবগঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদলের মিছিল

কলারোয়া প্রতিনিধি: নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহানুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্ত, কেরালকাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অংকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মিছিল শেষে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তব্য রাখেন।

সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সর্বাধুনিক প্রযুক্তির ‘এলিট ফিটনেস জিম’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অর্ঘ প্লাজার পঞ্চম তলায় সর্বাধুনিক সরঞ্জাম সম্বলিত ‘এলিট ফিটনেস জিম’-এর যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে এক দোয়ার মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।

মাদককে না বলুন শরীর চর্চাকে হ্যা বলুন এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক প্রযুক্তির ফিটনেস সরঞ্জামের পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক সময়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে।

সারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ছাড় হিসেবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোনো ভর্তি ফি ছাড়াই মাসিক ৮০০ টাকা ফি প্রদান করে জিম ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। এখানে সার্বক্ষণিক লিফটের ব্যবস্থা আছে।

কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
কার্তিকের আগমন ও গ্রামবাংলার ঐতিহ্যময় প্রস্তুতি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: পঞ্জিকা মতে শরৎকাল শেষ হয়ে হেমন্তকালের সূচনা হয়েছে। বাংলা ঋতুচক্রের এই সন্ধিক্ষণে গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঐতিহ্যবাহী রীতিনীতি ও উৎসবে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে মাঠের ধান পাকা শুরু হওয়ার এই সময়ে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে নানামুখী লোকজ আচার পালিত হয়। এ সময় গ্রামীণ নারীরা বাড়িতে শোলা দিয়ে নানা রঙের ফুল ও প্রতীকী উপকরণ তৈরি করে থাকেন। দেখতে কাগজের মতো মনে হলেও এগুলো দিয়ে ধানের শিষ ও ক্ষেতের ফসল সাজানোর অনন্য এক ঐতিহ্য রয়েছে।