দেবহাটায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী, সখিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস কে অভির বড় ভাই দীপক মন্ডল মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
মঙ্গলবার রাত ৮ টা ৪০ মিনিটে উচ্চ রক্তচাপ জনিত কারণে ধোপাডাঙ্গা গ্রামের নিজ বাস ভবনে তিনি মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী ও ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছে। তার আকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ কামনা করেছেন।









