সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা ও চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা ও চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সাতক্ষীরা কার্যালয়ের উপপরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল মঈন।

আরো বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

এসময় স্বল্পসুদে ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দুইজন উপকারভোগীর মধ্যে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ২৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা হিসেবে মোট ৮ লাখ ১০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Ads small one

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লক্ষাধিক টাকার মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লক্ষাধিক টাকার মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: সোমবার (০৬ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, হিজলদী ও কাকডাঙ্গা বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা ও বাংলাদেশী ট্রাক, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ভোমরা বিওপির আভিযানে বিজিবি চেকপোষ্ট হতে ৬০ লাখ টাকার ভারতীয় চিংড়ি রেনুপোনা ও বাংলাদেশী ট্রাক আটক করে। হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানাধীন বড়ালি মোড় হতে ১ লাখ ২৭ হাজার ৬০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি হতে ২ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর আভিযানে সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর হতে ২ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৬৬ লাখ ০৬ হাজার ৬০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদক চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার, ২জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার, ২জন গ্রেপ্তার

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার মো. মাজেদ মোড়লের ছেলে মো. আসাদুল মোড়ল (৪৫) এবং মৃত ইয়ার আলী মোল্লার ছেলে মো. রুহুল আমিন মোল্লা (৩৯)।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানার হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫৪ বোতল উইনকেরিক্স এবং ৮৮ বোতল এস্কাফসহ মোট ৫৪২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে আইনানুগভাবে জব্দ করা হয়। পরে গ্রেপ্তাারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। গতকাল রোববার রাতে শহরের সংগীতা মোড় থেকে এ মাছগুলো জব্দ করা হয়। পরে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে মাছগুলো ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন।

তিনি জানান, সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় ঢাকাগামী পরিবহন যোগে বিপুল পরিমাণ মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা চিংড়ি মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। চিংড়ি মাছ গুলো পরে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, খাদ্যে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জেলি বা অন্যান্য ক্ষতিকর পদার্থ পুশ করে মাছের ওজন বৃদ্ধি করা সম্পূর্ণ অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। খাদ্যে ভেজাল ও প্রতারণার সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।