বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

নিরাপদ সড়কের দাবিতে তালায় মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
নিরাপদ সড়কের দাবিতে তালায় মানববন্ধন অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: নিরাপদ চলাচলের নিশ্চয়তা চাই- স্লোগান সামনে নিয়ে সাতক্ষীরার তালায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। তালা উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে বুধবার (১৫ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কে তালা ডাকবাংলার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎যুব নেতা সাইদুর রহমান’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, তালার জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সম ইয়াছিন উল্লাহ, তালা রিটোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ণ মজুমদার, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক মারুফ নাহিয়ান, সাংবাদিক জুলফিকার রায়হান, সেলিম হায়দার, আকবর হোসেন, ফারুক জোয়ার্দার, আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা মেহেদী সাগর, বাবলুর রহমান, স্বেচ্ছাসবক দলের সদস্য সচিব আবুল কালাম, সেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র প্রতিষ্ঠাতা নাহিদ হাসান বাবু, গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বী ও তরিকুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন, ছায়াবিথী ক্লাবের মোস্তাক হোসেন। ১ ঘন্টার অধিক সময়ব্যপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে- যানযট মুক্ত তালা উপশহর গড়ে তোলার লক্ষ্যে তালা ৩ রাস্তার মোড় থেকে বাস ও পরিবহন কাউন্টার মেলা বাজারে স্থানান্তর, প্রধান সড়কের উপর থেকে ভ্যান ও অটো গাড়ি নিরাপদ স্থলে স্থানান্তর, আঠারোমাইল থেকে পাইকগাছা গামী সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপনসহ সড়ক নিরাপত্তায় একাধিক দাবীতে উপজেলা নির্বাহী অফিসার, সড়ক ও জনপদ বিভাগের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, তালা থেকে গোনালী বাজার এবং তালা থেকে জাতপুর পর্যন্ত সড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ নহিত/আহত হচ্ছে। আর তালা উপশহরের উপর যানজট লেগে থাকায় পথচারীদের ভোগান্তির শিকার হতে হয়। এবিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপনসহ বিভিন্ন সভা, সমাবেশে তালার মানুষ বারবার বললেও কর্তৃপক্ষ সমস্যা সমাধানে গুরুত্ব দেননি। যেকারণে আজকের এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আয়োজন করা হয়। এরপরও অতিদ্রুত সড়ক ঝুঁকিমুক্ত করতে ব্যবস্থা না নিলে জনগণ বৃহৎ আন্দোলন করবে বলে মানববন্ধনে হুশিয়ারি দেয়া হয়।

‎কর্মসূচীতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

Ads small one

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির মূল উদ্বোধনী অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতে ‘জলবায়ু শিক্ষা বিনিময় পরিদর্শন সিরিজ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার জলমগ্ন এলাকায় এই কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’-এর উদ্যোগে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’ ও ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’।
ইটাগাছা পশ্চিমপাড়ার জলমগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ বাসিন্দা ফেরদৌসী আরা ময়না। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল। তিনি বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও প্রাকৃতিক জলাধার ভরাটের কারণে ইটাগাছাসহ বিস্তীর্ণ এলাকা আজ জলমগ্ন। এ সময় তিনি দ্রুত জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবি পেশ করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে: বৈজ্ঞানিক পদ্ধতি মেনে পরিকল্পিত মাছ চাষ নিশ্চিত করা। জলবায়ু ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। ইটাগাছা পশ্চিমপাড়াসহ সব নি¤œাঞ্চলে টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। প্রাকৃতিক জলাশয় সংস্কার ও অবৈধ দখলমুক্ত করা। কমিউনিটি ভিত্তিক জলবায়ু অভিযোজন কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শরীফা ও রওশন আরা বলেন, বছরের পর বছর জলাবদ্ধতার কারণে বসতবাড়িতে পানি উঠে স্যানিটেশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে।
এর আগে সকালে শহরের কাটিয়া এলাকায় হেডের প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন বলেন, তরুণ প্রজন্ম ও স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই অভিযোজন কৌশল তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য। সভায় সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংস্থার ইয়ুথ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শ্যামনগরে তিন বেকারিতে জরিমানা, একটির উৎপাদন বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
শ্যামনগরে তিন বেকারিতে জরিমানা, একটির উৎপাদন বন্ধ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে তিনটি বেকারিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি বেকারির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্যামনগর সদর ও নূরনগর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান কনক।
আদালত সূত্র জানায়, অভিযানকালে শ্যামনগর বাজারের নিউ সুন্দরবন বেকারিকে ১০ হাজার টাকা, রয়্যাল ফুডস বেকারিকে ১০ হাজার টাকা এবং নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রয়্যাল ফুডস ও সোনার বাংলা বেকারিতে সংরক্ষিত বিপুল পরিমাণ নি¤œমানের ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনার বাংলা বেকারির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।