নিরাপদ সড়কের দাবিতে তালায় মানববন্ধন অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: নিরাপদ চলাচলের নিশ্চয়তা চাই- স্লোগান সামনে নিয়ে সাতক্ষীরার তালায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। তালা উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে বুধবার (১৫ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কে তালা ডাকবাংলার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুব নেতা সাইদুর রহমান’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, তালার জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সম ইয়াছিন উল্লাহ, তালা রিটোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ণ মজুমদার, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক মারুফ নাহিয়ান, সাংবাদিক জুলফিকার রায়হান, সেলিম হায়দার, আকবর হোসেন, ফারুক জোয়ার্দার, আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা মেহেদী সাগর, বাবলুর রহমান, স্বেচ্ছাসবক দলের সদস্য সচিব আবুল কালাম, সেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র প্রতিষ্ঠাতা নাহিদ হাসান বাবু, গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বী ও তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ছায়াবিথী ক্লাবের মোস্তাক হোসেন। ১ ঘন্টার অধিক সময়ব্যপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে- যানযট মুক্ত তালা উপশহর গড়ে তোলার লক্ষ্যে তালা ৩ রাস্তার মোড় থেকে বাস ও পরিবহন কাউন্টার মেলা বাজারে স্থানান্তর, প্রধান সড়কের উপর থেকে ভ্যান ও অটো গাড়ি নিরাপদ স্থলে স্থানান্তর, আঠারোমাইল থেকে পাইকগাছা গামী সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপনসহ সড়ক নিরাপত্তায় একাধিক দাবীতে উপজেলা নির্বাহী অফিসার, সড়ক ও জনপদ বিভাগের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, তালা থেকে গোনালী বাজার এবং তালা থেকে জাতপুর পর্যন্ত সড়কে দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ নহিত/আহত হচ্ছে। আর তালা উপশহরের উপর যানজট লেগে থাকায় পথচারীদের ভোগান্তির শিকার হতে হয়। এবিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপনসহ বিভিন্ন সভা, সমাবেশে তালার মানুষ বারবার বললেও কর্তৃপক্ষ সমস্যা সমাধানে গুরুত্ব দেননি। যেকারণে আজকের এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আয়োজন করা হয়। এরপরও অতিদ্রুত সড়ক ঝুঁকিমুক্ত করতে ব্যবস্থা না নিলে জনগণ বৃহৎ আন্দোলন করবে বলে মানববন্ধনে হুশিয়ারি দেয়া হয়।
কর্মসূচীতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।









