সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

Ads small one

ওষুধ বিক্রির বিষয়ে বিসিডিএসের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
ওষুধ বিক্রির বিষয়ে বিসিডিএসের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ওষুধ বিক্রয় ও ব্যবসায়িক বিভিন্ন সমস্যা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বিসিডিএসের জেলা কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিসিডিএস সাতক্ষীরা শাখার সভাপতি আলহাজ মো. দ্বীন আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম অসীমের পরিচালনায় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-আগামী ডিসেম্বর থেকে ৩ শতাংশ কমিশন প্রদান, নির্ধারিত সময়ে কোম্পানির প্রতিনিধির মাধ্যমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পরিবর্তন, কেমিস্টদের সুবিধার্থে কোম্পানির ক্রেডিট ব্যবসার সুযোগ রাখা এবং জনস্বার্থে ৫ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রয়।
মতবিনিময় সভা শেষে বিসিডিএসের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. সাদেকুর রহমানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শিশু যৌন পাচার প্রতিরোধে দেবহাটায় সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
শিশু যৌন পাচার প্রতিরোধে দেবহাটায় সমন্বয় সভা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাইটস যশোরের বাস্তবায়নে এবং ‘দ্য ফ্রিডম ফান্ড’-এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত “এনহ্যান্সিং প্রটেকশন অব চাইল্ড সেক্স ট্রাফ্যাকিং (সিএসটি) সারভাইভার্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় সম্প্রতি সখিপুর ইউপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সখিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সাজু পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনুস আলী। ইউপি সচিব গোলাম রব্বানী ও রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সার্বিক সমন্বয় করেন সংগঠনের সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।

কলারোয়ায় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
কলারোয়ায় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় “বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৬-২৭” প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলারোয়া।

 

সভায় সহযোগিতা করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), রেইন্স, গাফস্প ও ইফাদ। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ইকবাল হোসেন।

 

সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জামাল উদ্দিন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক।

 

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে এলাকার পুষ্টি পরিস্থিতি উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন।